
মাহমুদুল হাছান, চট্টগ্রাম প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।
Thank you for reading this post, don't forget to subscribe!সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯৯৬ সালে নির্বাচনে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করে। ওই দুই মেয়াদেও প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরে টানা তৃতীয়বার ও মোট চারবারের মতো সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রেী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন ও বাংলাদেশের ভবিৎষত নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দিবেন বলে জানা গেছে।
সূত্র: বিডি-প্রতিদিন

