Friday, April 17বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

মন্ত্রি সভা রদবদল হবেনা সিটি নির্বাচনের আগে- কাদের

বার্তা প্রতিনিধি: বাংলাদেশ সরকারের আবারো মন্ত্রি সভা রদবদলের খবর উঠেছে। তবে ঢাকার আসন্ন সিটি নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদলের সম্ভবনা কম বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন মন্ত্রীরা খারাপ করছে বলে আমার মনে হয় না, নতুন মন্ত্রীদের কাজ করতেও সময় লাগে। আস্তে আস্তে তারা ভালো কাজ করবেন। আমিও নতুন মন্ত্রী হিসেবে একসময় কাজ করেছি, তখনকার কাজও দেখতে পারেন। তবে সিটি করপোরেশন নির্বাচনের আগে রদবদলের সম্ভাবনা কম।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি তো আপনাদের আগেই বলেছি মন্ত্রিসভায় রদবল রুটিন বিষয়। আর এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে আমার মনে হয় সিটি নির্বাচনের আগে এর সম্ভবনা একেবারেই কম।

সরকার এবং দলকে আলাদা করার জন্য অনেক মন্ত্রীকে দলের দায়িত্ব দেওয়া হয়নি, তবে আপনিসহ হেভিওয়েট চারজন মন্ত্রী মন্ত্রিসভায় রয়েছেন। তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এ বিষয়টি প্রধানমন্ত্রী বলতে পারবেন।
সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *