Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ভ্যাকসিন হিরো পুরুস্কারে ভুষিত হলেন দেশরত্ন প্রধান মন্ত্রী শেখ হাসিনা

বার্তা প্রতিনিধি: বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের সমর্থক বিশ্ববিখ্যাত বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে সফলতার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দিয়েছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই)।

Thank you for reading this post, don't forget to subscribe!

আমেরিকার নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দফতরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

জনদরদি প্রধান মন্ত্রী এ পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমে জানানো প্রতিক্রিয়ায় তিনি ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার দেশবাসীর প্রতি উৎসর্গ করেছেন।

এসময় প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশনের (জিএভিআই) বোর্ড সভাপতি ড. এনগোজি অকোনজো ইবিলা এবং সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেথ ফ্রাংকিলন বার্ক্লে।

বোর্ড সভাপতি ড. এনগোজি অকোনজো তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও রাজনৈতিক দায়বদ্ধতার প্রশংসা করেন।

পুরুস্কার বিতরনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মাননীয় প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএর ৭৪তম বার্ষিক সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষ থেকে ভাষণ দেবেন।

ইতিপূর্বের পুরুস্কার সহ এই দুই পুরস্কার গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাপ্ত আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা ৩৯টিতে গিয়ে দাঁড়ায়।

তবে এর আগে গত সোমবার ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯’ গ্রহণ করেন।

বিশ্বের শক্তিধর পাশ্ব রাষ্ট ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার জন্য তার অসামান্য অবদান, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য শেখ হাসিনাকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

গত সোমবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এক অনুষ্ঠানে ড. কালাম স্মৃতি আন্তর্জাতিক অ্যাডভাইজরি কমিটির পক্ষ থেকে ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনালের প্রধান উপদেষ্টা টিপি শ্রীনিবাসন ও সংস্থাটির চেয়ারপারসন দীনা দাস শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেন।

সূত্রমতে জানা যায় ভারতের একাদশ রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী তামিলনাড়ুর সন্তান এপিজে আবদুল কালামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তামিলনাড়ু সরকার এ পুরস্কার প্রবর্তন করে।

সব শেষে আগামী ২৯ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় শেখ হাসিনা আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

বাংলাদেশ স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিআইপি বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ১ অক্টোবর ভোরে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *