
বার্তা প্রতিনিধি: মাগো, আমাকে কেন হত্যা করা হলো!কেন তোমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিলো ওরা? কেন তোমার শখের প্রস্ফুটিত গোলাপ আজ পায়ের নিচে ফেলে পিষ্ট করে দিলো? কেন আজ তোমার পৃথিবী রাতের মতো গাঢ় অন্ধকার!কেন তোমার পালহীন ডিঙি নৌকায় অথৈ সমুদ্রে অনিশ্চিত যাত্রা!
মাগো,তোমার বুকে যে আজ মেঘ জমে জমে কালো অন্ধকার হয়ে আছে।আমি সব দেখতে পাই।তোমার বুকের আকাশ মুখ ভার করে আছে, কোনোদিন আর বৃষ্টি হয়ে তোমার গা ভেজাবে না।এর জন্য দায়ী আমার সত্য বলাটা।
আচ্ছা মা,আমি তো বলেছিলাম শুধু ৪৭-এ দেশ ভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্র বন্দর ছিল না।তৎকালীন সরকার ৬ মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করেছিল। কিন্ত দাদারা নিজেদের রাস্তা মাপার পরামর্শ দিয়েছিল।আমি তো ভুল বলিনি মা।
আমি বলেছিলাম,বাধ্য হয়েই দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেয়া হয়েছিল।
মাগো,তোমার ছেলে অন্যায় কিছু বলেনি,আর এটাই তোমার গর্ব। আমি বলেছিলাম,ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সে মংলা বন্দর ব্যাবহারের জন্য হাত পাততে হচ্ছে।কাবেরী নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েকবছর আগে শিরোনাম হয়েছিল।এটাতো আমার বানানো কথা নয় মা।
গ্যাসের অভাবে যেখানে নিজেদের কারখানা বন্ধ হয়ে যায় সেখানে কেন আমাদের অন্যের বাতি জ্বালাতে হবে!মাগো,কেন আমরা বিনিময় ছাড়া দেড়লাখ কিউবিক পানি দেব ওদের! ভুল বলিনি মা।
মাগো,ওরা কি ইতিহাস জানে না? নাকী বুয়েটের গদবাধা শব্দের সাথেই ওদের বিচরণ! নাকী আমার সত্যকথাগুলো ওদের স্বার্থে আঘাত লেগেছিল?
কী দোষ ছিল আমার? সত্য বলেছি বলে? এই স্বাধীন দেশে সত্য বলাটা কী অন্যায়?
মাগো,ওদের লাঠির প্রতিটি আঘাত তোমার হৃদয়কে ঝাঁঝরা করে দিয়েছে,আমি বুঝতে পেরেছিলাম।তোমার দেয়া প্রিয় শার্ট,পেন্ট এ লাগা প্রতিটা রক্তের ফোটায় তোমার মলিন মুখের ছায়া আমি দেখেছি।
আমার চিৎকারে তোমাকে ছটফট করতে দেখেছি। ওরা আমাকে হত্যা করেনি,হত্যা করেছে সোনার বাংলাদেশকে,হত্যা করেছে জাতির বিবেক।
মাগো,তোমার নক্ষত্র আজ কেন নিঃসঙ্গ! জানো মা? তোমার ভিজে যাওয়া চোখের জলের ভাষা পৃথিবীর কারও বুঝার সাধ্য নেই। কিন্ত আমি ঠিক বুঝতে পারছি।
তোমার বুকের চেপে রাখা তীব্র আর্তনাদ সমর্পন করে দাও জাতির বিবেকের কাছে। আমি নেই,কিন্ত তোমার হাজারও আবরার আজ তোমার পাশে আছে। আর যারা তোমার আবরারকে হত্যা করেছে……..
ওরা উৎকট,ওরা উম্মাদ, সুতীক্ষ্ণ নয় চিত্ত, ওরা দুষ্ট আনে রিষ্ট, কোন্দল করে নিত্য।
ওরা শত্রু অপকৃষ্ট, অম্বয় করে ধ্বংস, ওরা হিংসুক ওরা মিথ্যুক, নির্মুল করে বংশ।
করে নির্ঘোষ যেন নেই হুঁশ, মেধাকেও করে হত্যা,জননীর বুক করে ঝাঁঝরা, বিবেকের নেই স্বত্বা।
লেখা- কনা জাহিদ ফেসবুক থেকে সংগৃহীত

