
জঙ্গির সাথে সম্পৃক্তার কথা জানতে পেরে পুলিশের বিশেষ অভিযানে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের এক মুসলিম কমিউনিটির ওপর বোমা হামলার পরিকল্পনাকারী ৪ জনকে আটক করা হয়েছে। ওই অঙ্গরাজ্যের বিংহ্যামটন শহরের কাছে ক্যাটস্কিল পর্বতের পশ্চিমে বসবাসকারী ইসলামবার্গ নামে মুসলিম অধ্যুষিত এলাকায় তারা ওই হামলার পরিকল্পনা করেছিলো বলে এবিসির খবরে বলা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আটক চারজন হলো- ব্রায়ান কোলানেরি (২০), এন্ড্যো ক্রিসেল (১৮), ভিনসেন্ট ভেট্রোমাইল (১৯) এবং ১৬ বয়সী এক স্কুলছাত্র (তার নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ)।
নিউইয়র্কে গ্রিস শহরের পুলিশ প্রধান জানিয়েছেন, ১৬ বছর বয়সী ওই কিশোর স্কুলে এ বিষয়ে কথা বলার সময় অন্যরা শুনে ফেলে এবং তা পুলিশকে জানিয়ে দেয়।
তার ভিত্তিতেই পরে তদন্ত শুরু হয়। তদন্তকারীরা বলছেন, আটক কিশোরের বাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে এবং আরও বিভিন্ন জায়গা থেকে অন্তত ২৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন ২০১৭ সালে একটি মসজিদে আগ্নিসংয়োগের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছে। তবে তাদের এই হামলার প্রত্যাশা সৎসাত করে দেয়ায় যুক্তরাষ্টের মুসলিম সম্প্রদায় এক ভয়াবহ ক্ষতি থেকে বাঁচলেন বলে সকলের ধারনা।
সূত্র: মানবকণ্ঠ

