
বার্তা প্রতিনিধি: বর্তমানে অস্বাভাবিক আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দর থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ সকাল সাড়ে ১১টা থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বিআইডব্লিউটিএ বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, নিরাপত্তার স্বার্থে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বরিশাল নদীবন্দর থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল থেকে এসব নৌ চালনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

