
বার্তা প্রতিনিধি: বিশ্বের দ্বিতীয় মুসলিম জামায়াতের বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ আখেরি মোনাজাত। ১ম পর্বের এই মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে লাখ লাখ মুসল্লির ঢল নেমেছে ।
Thank you for reading this post, don't forget to subscribe!গত শুক্রবার থেকে শুরু হওয়া রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলীগ জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।
কনকনে শীত আর ঘন কুয়াশার মধ্যেই দলে দলে আসছেন মুসল্লিরা। গত ৩ দিনে মাঠ ছাপিয়ে নদীর পাড়, আশেপাশের রাস্তায় অবস্থান নিয়েছিলেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। বাড়তি মুসল্লির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে আয়োজকরা।
বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের পদচারণায় মুখর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী ঘোড়াশাল ও কামারপাড়া সড়ক। এছাড়া আশপাশের অন্য সব সড়কেই বাড়তি যানবাহন দেখা যাচ্ছে। ভোর থেকেই মহাখালি-টঙ্গী-গাজীপুর রুটে সকল যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। আখেরি মোনাজাতের জন্য অন্যদিনের চেয়ে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রায় দ্বিগুণ আইনশৃংখলা বাহিনীর সদস্য।
প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব ইজতেমার প্রথম পর্ব পরিচালনা করেন মাওলানা জোবায়ের অনুসারিরা। দ্বিতীয় পর্ব পরিচালনা করবেন সাদ অনুসারিরা।
বিশ্ব ইজতেমায় আসা মুসুল্লিদের মোনাজাতে অংশ নেওয়া এবং মোনাজাত শেষে ফিরে যাওয়ার বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করা করেছে বাংলাদেশ রেলওয়ে এবং বিআরটিসি। আর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে নিরাপত্তা বাহিনী দ্বারা।

