
বার্তা প্রতিনিধি: অনবরত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের চট্টগ্রাম নগর প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে গ্রেফতার করেছে র্যাব। ওই নারীকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব।
Thank you for reading this post, don't forget to subscribe!র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুকে এই নারী তার টাইমলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে অব্যাহতভাবে মানহানিকর প্রচারণা চালাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা করছেন তিনি। নগরীর খুলশী থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।
লিটা গ্রেপতার হওয়ায় নগর মহিলা দলের কয়েকজন নেত্রী জানিয়েছেন, লিটা ঢাকায় যাওয়ার জন্য নগরীর জিইসি মোড় থেকে তিনি সৌদিয়া পরিবহনের বাসে ওঠেন। বাস রওনা দেয়ার পর পথে সেটি থামিয়ে তল্লাশি করে লিটাকে গ্রেফতার করা হয়। এ দিকে র্যাব-৭ গতকাল মঙ্গলবার আটক লিটাকে খুলশী থানায় সোপর্দ করেছে। সর্বশেষ তার বিরুদ্ধে কি ধরনের আইনি প্রক্রিয়া নেয়া হবে সে সম্পর্কে কোন কিছু জানা যায়নি।
সূত্র: নয়া দিগন্ত

