Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

প্রধান বিরোধী দলে থাকাতেও জাতীয় নোংরা রাজনীতি থেকে দুরে

বার্তা প্রতিনিধি: জাতয়ি সংসদ নির্বাচনের পর এবার প্রধান বিরোধী দলেন ভুমিকা পালন করবেন জাতীয় পার্টি। তাই গতকাল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গেলাম মোহাম্মদ কাদের বলেছেন, বিরোধিতার নামে জাতীয় পার্টি কখনো ধ্বংসাত্মক রাজনীতি করবেনা। তবে সংসদে এবং রাজপথে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ন আন্দোলনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গেলাম মোহাম্মদ কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ যেকোনো সময়ে সংসদে যোগ দেবেন। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ শেষে মনোনয়ন বোর্ড একটি তালিকা পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাতে তুলে দেয়া হবে।

এসময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির আগ্রহী প্রার্থীদের মাঝে ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি মনোনিত অনেক প্রার্থীই নির্বাচনে বিজয়ী হবেন। তবে স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং দলের জন্য অবদান বিবেচনা করেই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দেয়া হবে।

মোট ৫৮ জন প্রার্থীর মধ্যে মঙ্গলবার ২৮ জনের সাক্ষাতকার গ্রহণ করা হয়েছে। বুধবার বাঁকিদের সাক্ষাতকার গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- মনোনয়ন বোর্ডের সদস্য এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি সহ আরো অনেকে।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *