Monday, June 15বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

পৃথক বন্ধুক হামলায় যুক্তরাষ্টে নিহত অন্ততঃ ৮ আহত প্রায় ১২ জন

বার্তা প্রতিনিধি: বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া এবং ওকলাহোমায় আতাতায়ীদের বন্দুক হামলায় অন্ততঃ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১২ জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে ক্যালিফোর্নিয়ায় একটি পারিবারিক পার্টিতে বন্দুকধারী হামলা চালালে চারজন নিহত ও ৬ জন আহত হন।

ক্যালিফোর্নিয়ার পুলিশ বলছে, রবিবার রাতে ক্যালিফোর্নিয়ার ফ্রেশনো শহরে ফুটবল খেলা দেখার এক পার্টিতে ওই হামলা চালানো হয়। ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে। স্থানীয় সময় রাত ৮ টার দিকে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এছাড়া গত সোমবার ওকলাহোমার ওয়ালমার্টে এক বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তিনজন নিহত হন। নিহতদের পরিচয় ও তাদের অবস্থা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে আহতদের হাসপাতালে নেয়া হেয়ছে। পুলিশ বন্ধুধারীদের ধরতে অভিযান শুরু করেছে। তবে এই পর্যন্ত এই হামলার দায় কেউ শিকার করেনি। তবে কি জন্য এই হামলা চালানো হয়েছে তা এ্খনো নিশ্চিক করে বলা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *