Thursday, May 7বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

পবিত্র হজ্বের আজ আনুষ্ঠানিকতা শুরু লাখো মুসুল্লির আল্লাহুম্মা ধ্বনিতে প্রকম্পিত মিনা

বার্তা প্রতিনিধি: মুসলমানদের ইসলামের পাঁচ গুরুত্বপূর্ণ স্তম্ভের অন্যতম পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রতিবছর আসা ধর্মপ্রান মুসল্লিরার পবিত্র হজ্ব মওসুমে সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে মক্কায় সমবেত হওয়া ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান বার্ষিক পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুক্রবার শুরু করেছেন। খবর এএফপির

পবিত্র হজ্ব হল বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে অন্যতম। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের তাদের জীবনে অন্ততপক্ষে একবার অবশ্যই হজ পালন করতে হবে।

পবিত্র মক্কায় ও মিনা প্রান্তর এবং মদিনায় ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে হজ পালন করতে হয়। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইসলামের পবিত্র নগরী মক্কা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান করে হজ পালন শেষ করতে পাঁচদিন সময় লাগে।

এদিকে সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বাসাম আতিয়া বলেন, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘রাষ্ট্রের সকল সশস্ত্র বাহিনীকে মোতায়েন করা হয়েছে। আমরা ‘মহান আল্লাহ’র অতিথিদের’ সেবা করতে পেরে গর্বিত।

তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ বছর মোট প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করছে। এসব হজযাত্রীর অধিকাংশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কায় এসেছেন।

মক্কার হজ্ব মন্ত্রণালয়ের কর্মকর্তা হাতিম বিন হাসান কাদি বলেন, ‘এ বছর হজযাত্রীদের কোনো এজেন্ট ছাড়াই ১৮ লাখের বেশি ভিসা অনলাইনে সরবরাহ করা হয়েছে। আমাদের জন্য এটি একটি বড় সফলতা।’

এক আলাপে ৪০ বছর বয়সী মিশরের হজযাত্রী মোহাম্মাদ জাফর বলেন, ‘ইসলামের এই পবিত্র স্তম্ভ পালনের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের সকল পাপ মোচনের চেষ্টা করি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানদের এই সমাবেশ সত্যিই বিস্ময়কর। এটি একটি অবর্ণনীয় অনুভূতি।’

আবার প্রথমবারের মতো পবিত্র হজ পালনে আসা ৫০ বছর বয়সী আলজেরীয় এক নাগরিক বলেন, এটি বর্ণনাতীয় একটি অনুভূতি। কেবলমাত্র আপনি এটা পালন করলে এই অনুভূতিটা বুঝতে পারবেন।’ তার নারী সঙ্গী বলেন, এটি একটি সুবর্ণ সুযোগ ও মুহূর্ত। এখন পবিত্র মক্কা নগরী মুসলমানদের এক মিলন মেলায় পরিনত হয়েছে।
সূত্র: সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *