
শাকিল আহমেদ: পরিবারের অনুরোধ রাখতে এবার আশ্বাস দিলেন তথ্যমন্ত্রি। তিনি জাহালমের জেল খাটার ঘটনায় দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার সচিবালয়ে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে তিনি এসব কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!মন্ত্রী বলেন, ‘ভুলক্রমে একজন মানুষ, নির্দোষ মানুষ, তিন বছর কারাভোগ করলো। এটির জন্য যারা যে তদন্ত করছে, তদন্তের মাধ্যমে যারা এর জন্যে দায়ী হিসেবে চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে দুদক।’
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বাধীন প্রতিষ্ঠান উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। আমরা আশা করবো তদন্ত সাপেক্ষে তারা দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
তিনি আরও বলেন, ‘দুদক ইতিমধ্যে তাদের ভুল স্বীকার করেছে। একই সঙ্গে তারা এটি নিয়ে তদন্ত করছে। দুদক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। তারা সরকারের অধীন কোনো প্রতিষ্ঠান নয়।’
এ সময় জাহালমের ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন তিনি। হাছান মাহমুদ বলেন, ‘অপরাধ না করেও তদন্তের গাফিলতির কারণে জাহালমের তিন বছর জেল খাটার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত।’
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি দেশের শীর্ষ স্থানীয় একটি দৈনিকে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলায় নিরপরাধ জাহালমের জেলখাটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আবু সালেকের (মূল অপরাধী) বিরুদ্ধে সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা হয়েছে।
কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছিলেন জাহালম। তিনি পেশায় পাটকল শ্রমিক। এর আগে জাহালমকে গত ২০১৬ সালের ৬ জুন নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বছরের ২৭ মে তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
বিনা অপরাধে তিন বছর কারাভোগের পর গত রোববার রাত ১টার দিকে গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান জাহালম। সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির ২৬টি মামলা থেকে জাহালমকে এক দিনের মধ্যেই অব্যাহতি দিয়ে রোববার সকালে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। জাহালেম এর পরিবার আশা প্রকাশ করেন তারা এর বিচার পাবেন।
সুত্র: আামাদের সময়

