Saturday, July 4বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

তফসিল ঘোষনা করতে যাচ্ছে ঢাকসু নির্বাচনের

বার্তা প্রতিনিধি: অনেক জল্পনা কল্পনার পর আগামীকার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গত রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন পরিচালনায় নিযুক্ত চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করবেন। এ সময় রিটার্নিং অফিসারগণ উপস্থিত থাকবেন। একই দিনে স্ব স্ব হল কর্তৃপক্ষ হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, প্রায় ২৮ বছর বন্ধ থাকার পর আদালতের নির্দেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে। নির্বাচন অনুষ্ঠানে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করে তারা। গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি ড. মো. আখতারুজ্জামান ১১ মার্চকে ডাকসু নির্বাচনের তারিখ হিসেবে ঘোষণা করেন। এরই মধ্যে গঠনতন্ত্র সংশোধন ও আচরণবিধি প্রণয়নের কাজ শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন পরিচালনায় উপদেষ্টা কমিটি, চিফ রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারও নিয়োগ করা হয়েছে।

সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল তিন দশক আগে; ১৯৯০ সালে। ডাকসুসহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় দেশে রাজনৈতিক নেতৃত্বের যথাযথ বিকাশ হচ্ছে না বলে রাজনীতিবিদরা হতাশা প্রকাশ করে আসছেন। বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে গিয়ে ডাকসু নির্বাচনের আয়োজন করতে বলেছিলেন।

ডাকসু নির্বাচন চেয়ে আদালতে রিট আবেদন হয়েছিল, তাতে ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা আসে গত বছর হাইকোর্ট থেকে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে ওই আদেশ স্থগিত করেছিল আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগ গত ৬ জানুয়ারি সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিলে নির্বাচন আয়োজনের বাধা কাটে। এরপর নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানকে প্রধান রিটার্নিং কর্মকর্তা এবং আরও পাঁচজনকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। এর পরেই গঠন করা হয় নির্বাচন পরিচালনায় উপদেষ্টা কমিটি।
তবে সকলের ধারনা কোন সহিংসতা ছাড়াই ঢাকসুর নির্বাচন স্বচ্চ হবে।
সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *