Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ঢাকা বরিশাল সড়কে নিলিন্ডার বিস্ফোরোনে নিহত ৫

বার্তা প্রতিনিধি: গোপালগঞ্জের ঢাকা বরিমাল মহাসড়কে একটি প্রাইভেটকারনিয়ন্ত্রণ হারালে সেটি গাছের সাথে ধাক্কা দেয়ায় গাড়ীতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে অন্ততঃ ৫ জন নিহত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ ১-৩-২০ ইং রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগরে এ দুর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনার পর ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছে। পুলিশ নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি।

এদিকে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা ওসি মো. আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার মুকসুদপুর উপজেলার দিগনগরে স্পিডব্রেকার ক্রস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের ৩ যাত্রী দগ্ধ হয়ে মারা যান।

ওসি মো. আতাউর রহমান আরো জানান, দগ্ধ প্রাইভেটকারের আরও ২ জনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *