Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন তফসিল আগামী ১৬ ফেব্রুয়ারি

বার্তা প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোশনের মেয়াদ পূর্ণ হওয়ায় ২০২০ সালের চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন তফসিল আগামী ১৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে জানিয়েছেন সিটি নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর ।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চট্টগ্রাম নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির মাঝামাঝিতে তফসিল ঘোষণা করে মার্চের শেষে ভোট হতে পারে। ২৯ বা ৩০ মার্চ চট্টগ্রাম সিটির ভোট গ্রহণ করা হতে পারে। ইসির অধিকাংশ কর্মকর্তা মনে করছেন ২৯ বা ৩০ মার্চ চট্টগ্রামের ভোটের উপযুক্ত সময়।

চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র আজম নাছির উদ্দিন এই নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *