
বার্তা প্রতিনিধি: সাংবাদিকদের প্র্র্রধান সংগঠন চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ন হয়েছে। নির্বাচনে সাংবাদিক মো: আলী আব্বাস সভাপতি, সাধারণ সম্পাদক মো: ফরিদ উদ্দিন চৌধুরী (চৌধুরী ফরিদ) নির্বাচিত হয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!গত শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচনী কমিটির কমিশনার কবি ওমর কায়সার। নির্বাচনে ২১৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এই প্রথমবার দুজনেই সমান ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গননায় দেখা যায় সভাপতি আলী আব্বাস পেয়েছেন ১২৭ ভোট ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীও পেয়েছেন ১২৭ ভোট।
অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন মো. রেজা ( ১৩৭ ভোট) , সহ-সভাপতি মনজুর কাদের মনজু ( ১৩০), যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম (৮৭), অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক (১১৪), সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী (১২৮), ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু (১২৪), গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ (৮৭ ভোট), সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী (১৪১), প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী (১০৯)। কার্যনির্বাহী সদস্য মো. শামসুল ইসলাম (১১৯), স ম ইব্রাহিম (১০৪), মোহাম্মদ আলী ( ৮৯) ও কাজী আবুল মনসুর (৮৪)। সাধারন সাংবাদিকদের দাবী সংগঠনটি আন্তরিক ভাবে সব সাংবাদিকের দাবী আদায়ে আন্তরিক হবেন।
সূত্র: আজাদী

