Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

চট্টগ্রাম ধনিয়ালা পাড়ায় বাসের ধাক্কায় এক মটর সাইকেল আরোহী নিহত ও অন্তত এক আহত হয়েছেন

বার্তা প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। তার নাম রতন কুমার দেবনাথ (৩০) বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে দেওয়ানহাটের ধনিয়ালা পাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

মটর সাইকেল আরোহী নিহত রতন কুমার ফেনীর চৌমুহনির বালুচরা এলাকার তরুণ কুমার দেবনাথের ছেলে। আর আহত হায়েছেন জালাল আহমেদ (২৫) তিনি হালিশহরের ঈদগাহ বৌ-বাজার এলাকার নাছির আহমেদের ছেলে।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘নিহত রতন কুমার মোটরসাইকেল চালাচ্ছিলেন ও আহত জালাল আহমেদ পেছনে ছিলেন। পেছন দিক দিয়ে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন দু’জন। উদ্ধার করে দু’জনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে রতন কুমারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত জালালকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে বলে জানান তিনি। নিহত রতন কুমারকে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় নিহত রতন কুমারের স্বজনদের খবর দেয়া হয়েছে। বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *