Sunday, May 10বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

গাইবান্ধার কিশোরীকে উক্তত্ত করায় দুইজনকে আটক করেছে পুলিশ

বার্তা প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসকে কুলশিত করল দুই কিশোর। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আল মামুন ও মনির হোসেন নামের দুই কিশোরকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে গিয়ে হয়রানির শিকার হয় ওই ছাত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশের হাতে আটক আল মামুন ফুলছড়ি ইউনিয়নের গাবগাছি গ্রামের ইউনুছ আলীর ছেলে ও মনির হোসেন একই গ্রামের ওমর আলীর ছেলে। তাদের মধ্যে মনির একাদশ ও মামুন নবম শ্রেণির ছাত্র।

সূত্র মতে জানা গেছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাতায়াতের সময় আল মামুন ও মনির হোসেন প্রায়ই তাকে বিভিন্নভাবে উত্যক্ত করত। প্রেমের প্রস্তাবের পাশাপাশি তাকে অনৈতিক প্রস্তাবও দিতো তারা।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে যাওয়ার সময় বাউশি রেললাইনের পাশে পৌঁছালে মামুন ও মনির ওই ছাত্রীর পথরোধ করে। একপর্যায়ে তারা ছাত্রীকে যৌন হয়রানি করে। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারকে জানায়। অভিভাবকরা বাউশি রেললাইনের পাশ থেকে মামুন ও মনিরকে ধরে এনে ফুলছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মনির ও মামুনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আমাদের সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *