Monday, July 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

খালেদার জিয়ার গ্যাটকোর দুর্নিতির শুনানি শেষ

বার্তা প্রতিনিধি: সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলা আগামী ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত মূলতবি করেছে আদালত। ঐদিন আসামি পক্ষের শুনানির দিন ধার্য্য করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার পুরান ঢাকার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেনের আদালতে ১২টা ৪০ মিনিটে বেগম খালেদা জিয়াকে উপস্থিত করা হয়।

এসময় তিনি গোলাপী শাড়ি পড়ে হুইল চেয়ারে বসে আদালতে হাজির হন। এসময় পা থেকে কোমর পর্যন্ত সাদা ওড়না দিয়ে ঢাকা ছিল। শুনানি শেষে বেলা ২টার দিকে তাকে আবারও কারাগারে নেয়া হয়।

খালেদা জিয়া আদালতে অবস্থানকালীন সময়ে কোন কথা বলেন নি।

আজ গ্যাটকো মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশারফ হোসেন কাজল।

শুনানিতে তিনি বলেন, গ্যাটকো কোম্পানীর কোন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও খালেদা জিয়াসহ মামলার সব আসামি গ্যাটকোকে অবৈভাবে কাজ পাইয়ে দিয়েছেন। এতে রাষ্ট্রের ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

অন্যদিকে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ তালুকদার বলেন, গ্যাটকো নিয়ে মামলা গঠনের প্রস্তুতি রাজনৈতিক। আওয়ামী লীগ সরকারও ২০০৯ সালে গ্যাটকোর মেয়াদ বৃদ্ধি করেছে। তারা এখনো চট্টগ্রাম ও কমলাপুরে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বরং সরকার এই প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছে। তাদের অভিযোগের কোন ভিত্তি আছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানান আইনজিবীরা।

সুত্র: দৈনিক নয়াদিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *