
বার্তা প্রতিনিধি: কোভিড -১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে কেবিন থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে। সোমবার বিকেলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় বলে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!চিকিৎসক জানান, সোমবার সকাল থেকেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা পরিবর্তন হতে শুরু করে। দুপুরের আগে শ্বাস নিতে কিছুটা কষ্ট হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে সিসিইউতে ভর্তি করা হয়। বিকেলে তারে একটা পরীক্ষা করা হয়েছে। এরপর আবার তাকে সিসিইউতে নেওয়া হয়।
মেডিকেল পরীক্ষার পর গত ১০ই এপ্রিল খালেদা জিয়া করোনা আক্রান্তের কথা জানা যায় । পরদিন সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পর দ্রুত বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে গুলশানের বাসা ফিরোজায় তার চিকিৎসা চলছিল।
এদিকে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ১৪ দিন পর গত শনিবার দুপুরে নমুনা নেওয়া হয় খালেদা জিয়ার। দ্বিতীয়বার পরীক্ষাতেও তার রিপোর্ট পজিটিভ আসে।
দ্বিতীয়বার পরীক্ষার পর আবারো গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ৩-৪ দিন রাখার কথা বলেছিলেন তার চিকিৎসকেরা। করোনার পাশাপাশি ডায়াবেটিস, হাইপারটেনশন, রিউমেটিক আর্থ্রাইটিসসহ কয়েকটি রোগে ভুগছেন খালেদা জিয়া। তবে এখন তিনি সংকামুক্ত কিনা সেব্যাপারে বিস্তারিত কিছু জানাননি সিকিৎসকরা।

