Friday, June 19বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ইয়াবাডন বার্মায়া সামশু টেকনাফে বন্ধুক যুদ্ধে নিহত

সরকারের ঘোষনা অনুযায়ী বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষে আইন শৃংখলা আরো জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আবারো কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ আরেক শীর্ষ ইয়াবা কারবারি নিহত হয়েছে। সোমবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ। তাকে নিয়ে ইয়াবা উদ্ধারের জন্য গেলে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিহত মো. শামশুল প্রকাশ বার্মায়া শামশু হ্নীলা পশ্চিম সিকদাপাড়ার মো. হোসেনের ছেলে। শামশু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা মাদক কারবারি এবং তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

পুলিশে ভাষ্যমতে, রোববার শামশুকে গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে জানায় তার কাছে ইয়াবা মজুদ আছে। পরে রাতে তাকে নিয়ে পুলিশের একটি টিম টেকনাফের দমদমিয়া চেকপোস্টসংলগ্ন কাছাকাছি এলাকায় ইয়াবা উদ্ধারে গেলে শামশুর দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও ৪০ রাউন্ড গুলি চালায়। পরে তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শামশুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এসআই রাসেল, এএসআই মো. ফয়েজ ও মো. আমির নামে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ জানান, গোলাগুলির ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, ২টি দেশীয় বন্দুক ও ১২ রাউন্ড গুলি এবং ৪০ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার ভোররাতে জালিয়াপাড়ায় বিজিবি-পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইয়াবাডন মোস্তাক ওরফে মুছু নিহত হন। এর পর থেকে টহল আরো জোরদার করা হয়েছে বলে জানান আইন শৃংখলায় নিয়োজিত কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *