Tuesday, June 23বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ইমরান খান বলেছেন খুব শিগগিরই কাশ্মীর স্বাধীন হবে

বার্তা প্রতিনিধি: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান খুব শিগগিরই কাশ্মীর স্বাধীন হবে বলে মন্তব্য করেছেন । গত শনিবার সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে বাংলাদেশ সময় ৩টা ৫৪ মিনিটে ফেসবুকে ইমরান খান লিখেছেন, ‘কোনো সন্দেহ নেই, কাশ্মীরে স্বাধীনতা আসছে এবং শিগগিরই আসছে। ইনশাআল্লাহ।

গত কয়েকদিন আগে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করে মোদি সরকার। এ সময় কাশ্মীরে জরুরি অবস্থা জারি করা হয় এবং সব ধরনের টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। গত শুক্রবার থেকে টেলিফোন ও ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।
সূত: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *