
বাংলাদেশ নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাত ৯টা ১৫ মিনিটে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
Thank you for reading this post, don't forget to subscribe!আরো জানতে ক্লিক করুন: চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন খালেদা জিয়া
প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এসআরও নম্বর ১৩৭-আইন/২০২৫ (তারিখ: ১২ মে ২০২৫) অনুসারে, সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১)-এর আওতায় সরকার একটি আদেশ জারি করেছে। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সবধরনের প্রচারণা, প্রকাশনা, মিছিল, সভা-সমাবেশ, এবং যেকোনো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
আরো জানতে ক্লিক করুন: আওয়ামী লীগের বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি
এই পরিপ্রেক্ষিতে, নির্বাচন কমিশন ২০০৮ সালের ৩ নভেম্বর তারিখে নিবন্ধিত (নম্বর-০০৬) রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া চলমান থাকায় আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করেছিল।
আরো জানতে ক্লিক করুন: মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা
প্রজ্ঞাপন জারির পর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নিবন্ধন ইস্যুতে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

