Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

অন্যের ভাল দেখতে গিয়ে প্রান হারালো যুবক

বার্তা প্রতিনিধি: বলা থাকে যে কখানো কারো কোন উপকারে যেতে নেই। কিন্তু চোখের সামনে ঝগড়া হতে দেখে নিজেকে বুঝাতে না পেরে এগিয়ে যাওয়াটাই কাল হলো যুবকের। গতকার কুমিল্লায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গেলে মো. ইজাজ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে নগরীর হাউজিং এস্টেটের ৩নং সেকশনের ৬৩নং বাড়িতে এই হত্যার ঘটনাটি ঘটে। ইজাজ ওই এলাকার সেকান্দর আলীর ছেলে। কুমিল্লা মডেল থানার ওসি মো. আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

কুমিল্লা কোতয়ালী মডেল থানার সূত্র জানায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. দুলাল হোসেন হাউজিং এস্টেট ৩নং সেকশন এলাকার শহীদুল হক দুলালের মেয়ে সানজিদা সুলতানা মুন্নি নামে এক মেয়েকে বিয়ে করে। মুন্নির স্বামী মাদকাসক্ত হয়ে পড়লে তাদের মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়। এদিকে একটি হত্যা মামলায় আসামি হয়ে স্বামী-স্ত্রী দীর্ঘদিন যাবত কারাগারে ছিলেন। তাদের দুইটি সন্তান রয়েছে। গত কয়েকদিন আগে মামলায় জামিন পায় ওই যুগল দম্পত্তি। মুন্নি বাবার বাড়িতে থাকতেন। সোমবার রাতে দুলাল মুন্নিকে নিজ গ্রামে নিয়ে যাওয়ার জন্য আসে। এনিয়ে তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছলে প্রতিবেশী ইজাজ নামের ওই যুবক ঝগড়া থামাতে যায়। পরে মুন্নির স্বামী দুলাল, স্থানীয় দুলাল ও পলাশসহ কয়েকজন বহিরাগত যুবককে নিয়ে আসে ইজাজকে মারার জন্য। পলাশ ঘটনাস্থলে এসে ইজাজকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে ইজাজ মারা যায়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন জানান, চান্দিনা কোরপাই এলাকার ওই দুলালের নামে ৪টি হত্যা মামলা রয়েছে। হত্যা মামলায় দুলাল ও তার স্ত্রী দীর্ঘদিন কারাভোগের পর গত কয়েকদিন পূর্বে বের হয়। মুন্নি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ইজাজের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে গ্রেপতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *