Monday, February 16বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Tag: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

*আওয়ামী লীগের বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি*

*আওয়ামী লীগের বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি*

অনলাইন নিউজ, জাতীয়, সারাদেশ
আওয়ামী লীগের বিচার ও কাঠামোগত সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট সংলগ্ন এলাকায় আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তারা। আরো জানতে পড়ুন : মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা সমাবেশে এনসিপির ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ‘গড়িমসি’ চলছে। অথচ গত বছরের ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তারা। দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ গণহত্যার মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে। তাদের নিষিদ্ধ করার বিষয়ে দ্বিধাগ্রস্ত হ...