Saturday, November 14বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Tag: ইশরাক

ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনায় তদন্ত করছে পুলিশ

ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনায় তদন্ত করছে পুলিশ

অনলাইন নিউজ, জাতীয়
রাজধানীর গেণ্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তাঁর সহযোগীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনারকে। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আরো জানতে ক্লিক করুন: পদত্যাগ করছেন রাষ্টপতি, বঙ্গভবনে বিদাইয়ের সব প্রস্ততি শেষ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। প্রতিমন্ত্রীর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র তাক করে অভিযান পরিচালনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্তের জন্য ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।...