Tuesday, July 14বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Tag: আবহাওয়া

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, ঘণ্টায় বাতাসের গতিবেগ ৫০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা, ঘণ্টায় বাতাসের গতিবেগ ৫০ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে

অনলাইন নিউজ, জাতীয়
বাংলাদেশের তীরবর্তী বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ইতোমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের ৪৫ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মন্থা’। এটি থাইল্যান্ডের দেওয়া নাম। স্থানীয় ভাষায় যার অর্থ ‘সুগন্ধি ফুল’ বা ‘সুন্দর ফুল’। আরো পড়তে ক্লিক করুন: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালে ভয়াবহ আগুন আহত অনেক আজ শনিবার (২৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি-১) এ তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া মন্থা সম্পর্কে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরবর্তীতে একই এলাকায় (১০.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৯.২° পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়...