Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Tag: অমর একুশের কবি

ভারতে আবারো প্রিয় নবীকে নিয়ে কূটুক্তি সারা বিশ্বে মুসলমানদের ক্ষোভ

ভারতে আবারো প্রিয় নবীকে নিয়ে কূটুক্তি সারা বিশ্বে মুসলমানদের ক্ষোভ

অনলাইন নিউজ, জাতীয়, বিশ্ব সংবাদ
আবারো ভারতে মুসলমানদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আরববিশ্ব। কাতার, কুয়েত ও ইরান আজ ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্য নিষিদ্ধ করার আহ্বান জানানো হচ্ছে। বিজেপির মুখপাত্র নুপুর শর্মার মন্তব্যকে অপমানজনক বলে বর্ণনা করেছে সৌদি আরব। অবমাননাকর মন্তব্য না করে 'বিশ্বাস ও ধর্মের প্রতি শ্রদ্ধা' রাখতে বলা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে। বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে বিজেপি। মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অ...
কলামিস্ট ও অপ্রতিদ্বন্দ্বী সাহিত্যচর্চার কিংবদন্তী একুশে পদকপ্রাপ্ত আব্দুল গাফ্ফার চৌধুরী আর নেই

কলামিস্ট ও অপ্রতিদ্বন্দ্বী সাহিত্যচর্চার কিংবদন্তী একুশে পদকপ্রাপ্ত আব্দুল গাফ্ফার চৌধুরী আর নেই

অনলাইন নিউজ, জাতীয়, সম্প্রতি সংবাদ
গাফ্ফার চৌধুরী বাংলাদেশের এক কিংবদন্তীর নাম। তাঁর কীর্তি অনেক। আমৃত্যু সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। কলামিস্ট হিসেবে অপ্রতিদ্বন্দ্বী এই মানুষটি সাহিত্যচর্চার শুরুর দিকে লিখেছেন অনেক কবিতা। লিখেছেন গল্প-উপন্যাসও। এই সব কীর্তি ছাপিয়ে সবার আগে তাঁর যে সৃষ্টির কথা মনে আসে, তা তিনি রচনা করেছিলেন কলেজের গণ্ডি পেরুবার আগে, ১৯৫২ সালের রক্তঝরা একুশে ফেব্রুয়ারির অভিঘাতে। সেই কবিতা থেকে সুরারোপিত গান জীবদ্দশাতেই তাঁকে কিংবদন্তিতে পরিণত করে দিয়েছিল। যতকাল জাতি হিসেবে বাঙালি টিকে থাকবে, ততকাল গীত হবে তাঁর লেখা- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'। স্বাধীনতার সময় কালজয়ী এই গান ”আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী “ কবি আবদুল গাফ্‌ফার চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকালে লন্ডনের নর্থ উইক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মাস দুয়েক আগে ...