Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

রাজনীতি

সন্ত্রাসী আইনে নির্বাহী আদেশে নিষিদ্ধ হলো জামায়াত-শিবির রাজনীতি বিবৃতি প্রকাশও নিষিদ্ধ

সন্ত্রাসী আইনে নির্বাহী আদেশে নিষিদ্ধ হলো জামায়াত-শিবির রাজনীতি বিবৃতি প্রকাশও নিষিদ্ধ

অনলাইন নিউজ, জাতীয়, রাজনীতি, সম্প্রতি সংবাদ
অবশেষে সন্ত্রাসী আই্নে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (০১/০৮/২০২৪)ইং বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। দীর্ঘ দিন ধরে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহল থেকে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করা হচ্ছিল। আরো পড়ুন: গুপ্ত হত্যায় মারা গেলেন ফিলিস্তিনির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ২০২৪ সালে বৈষম্মবিরোধী কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় বাংলাদেশে বিপুল ধংসজজ্ঞ চালায় সন্ত্রাসীরা। তারই সুত্র ধরে সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা হলো। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি মতামত পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, জা...
যেভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো জামায়াতে ইসলামী দল

যেভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো জামায়াতে ইসলামী দল

অনলাইন নিউজ, জাতীয়, রাজনীতি
কোন রাজনৈতিক দল দেশের স্বাধীনতার বিরোধিতা করেও পরবর্তীতে সে দেশের রাজনীতিতে টিকে থাকার উদাহরণ বেশ বিরল ঘটনা। কিন্তু জামায়াতে ইসলামীর ক্ষেত্রে সেটি কিছুটা ব্যতিক্রম। এই দলটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিলেও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত হতে খুব বেশি সময় লাগেনি। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি আলোচিত এবং সমালোচিত নাম। এই দলটিকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তীব্র বিতর্ক থাকলেও বাংলাদেশে তাদের সমর্থকগোষ্ঠী রয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তী জামায়াতে ইসলামী বাংলাদেশ স্বাধীন হবার পরে ১৯৭২ সালের সংবিধানর ৩৮ ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হয়। যেহেতু জামায়াতে ইসলামীর রাজনীতির মূল উপজীব্য ধর্ম, সেজন্য স্বাধীন বাংলাদেশে দলটির সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যত বিলীন হয়ে যায়। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট...
টানা তৃতীয় বারের মত ক্ষমতায় নরেন্দ্র মোদি সফথও নিলেন যোগ দিলেন দেশ–বিদেশের প্রায় ৮ হাজার বিশিষ্টজন

টানা তৃতীয় বারের মত ক্ষমতায় নরেন্দ্র মোদি সফথও নিলেন যোগ দিলেন দেশ–বিদেশের প্রায় ৮ হাজার বিশিষ্টজন

Entertainment, অনলাইন নিউজ, বিশ্ব সংবাদ, রাজনীতি, সম্প্রতি সংবাদ
টানা তৃতীয় বারের মত ক্ষমতায় বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার নতুন জোট সরকারের ৭২ জন মন্ত্রীর সঙ্গে রবিবার (০৯/০৬/২০২৪) শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী রয়েছেন। তাদের মন্ত্রণালয়ের তালিকা পরে ঘোষণা করা হবে। নির্বাচনের একদিনের মাথায় ভারতের রাষ্ট্রপতি ভবনের লনে শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী মোদির পর শপথ নেন রাজনাথ সিং ও অমিত শাহ। নিতিন গড়কড়ী চতুর্থ নেতা, যিনি শপথ গ্রহণ করেন। এরপর একে একে জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমন, এস জয়শঙ্কর ও মনোহর লাল খট্টর শপথ গ্রহণ করেন। অন্যান্য দলের সাথে ভারতের জনতা দলের (ধর্মনিরপেক্ষ) এইচ ডি কুমারস্বামী খট্টরের পর শপথ নেন, যিনি জাতীয় গণতান্ত্রিক জোটে (এ...
বিএনপি সমর্থিত বগুড়া-৭ আসনের এমপি রেজাউলের বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপি সমর্থিত বগুড়া-৭ আসনের এমপি রেজাউলের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন নিউজ, অপরাধ জগত, অর্থনীতি, জাতীয়, রাজনীতি
বাংলাদেশ নির্বাচন পরবর্তী বগুড়া-৭ আসনের এমপি হওয়ার আগে রেজাউল করিম বাবলুর বার্ষিক আয় ছিল মাত্র ৫ হাজার টাকা। স্ত্রী ছিলেন বেকার। আর এমপি হওয়ার পর তার সম্পদ বেড়েছে ৮২৪ গুণ। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া-৭ আসনের এ সাবেক এমপি দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বগুড়ার দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে গত সোমবার দায়ের করা মামলায় বলা হয়, এমপি রেজাউল করিম বাবলু ও তার স্ত্রী হঠাৎ করে অঢেল অর্থ সম্পদের মালিক হয়েছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৭ মার্চ তাঁর ও তাঁর স্ত্রী-সন্তানের সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়। পরের বছর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি তিনি সম্পদের হিসাব দাখিল করেন। দুদক থেকে তা যাচাই করতে গিয়ে সম্পদের গলমিল পাওয়া যায়। রেজাউল করিম বাবলু স্থাবর ও অস্থাবর মিলে এক কোটি ৩১ লাখ ৭৪ হাজার ৪৬০ টাকা মূল্যমানের সম্পদ অর্জনের তথ্য দাখিল ক...