Saturday, July 18বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বিশ্ব সংবাদ

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারনায় ও জরিপে ডেমোক্রেটিক প্রার্থি বাইডেন অ্যারিজোনা এগিয়ে

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারনায় ও জরিপে ডেমোক্রেটিক প্রার্থি বাইডেন অ্যারিজোনা এগিয়ে

অনলাইন নিউজ, বিশ্ব সংবাদ
বিশ্ব বার্তা: আবারো মার্কিন প্রেসিডেন্ট পরিবর্তনের পথে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যসহ সকল সামাজিক মাধ্যমেও প্রচার-প্রচারণা জমে উঠেছে! দেশব্যাপী বাড়ির উঠোন আর সড়কের আইল্যান্ডে বিভিন্ন স্লোগান শোভা পাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন অ্যারিজোনা, ফ্লোরিডা, আইওয়া, মিশিগান, মেনিসোটা, নেভাদা, নিউ হাম্পশেয়ার, ওহায়ো, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, উইসকনসিস, পেনসেলভিনিয়া আর টেক্সাসের মত দোদুল্যমান রাজ্যগুলোতে ব্যস্ত সময় পার করছেন। আমেরীকার এই দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্যা গার্ডিয়ান পরিচালিত জরিপে কলেজিয়েট ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের নিজ রাজ্য ফ্লোরিডাতেই জো বাইডেন ৩.২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন। এছাড়াও তিনি ২০টি কলেজিয়েট ভোটের পেনসিলভিনিয়ায় ৫.৯, ১৬টি কলেজিয়েট...
পর্যটক ছাড়া সব বিদেশিদের ভারতে প্রবেশের অনুমতি

পর্যটক ছাড়া সব বিদেশিদের ভারতে প্রবেশের অনুমতি

অনলাইন নিউজ, বিশ্ব সংবাদ
বার্তা প্রতিনিধি: বিশ্ব মহামারী করোনাভাইরাসের কারণে গত মার্চে আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারত। বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে পর্যটক ছাড়া আর সব বিদেশিদের ভারত প্রবেশে অনুমতি দিচ্ছে দেশটি। কোভিড-১৯ নীতিমালা অনুযায়ী, সব যাত্রীকে সরকারের কন্ট্রাক্ট ট্রেসিং অ্যাপ ডাউনলোড করতে হবে, শরীরের তাপমাত্রা মাপতে দিতে হবে এবং বিমানবন্দরের ভেতরে থাকার সময় মাস্ক ও গ্লাভস পরতে হবে। এদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিদেশি ভ্রমণকারীরা শুধুমাত্র নির্ধারিত বিমানবন্দর ও সমুদ্রবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন। তবে তাদের কোয়ারেন্টাইন ও স্বাস্থ্য বা কোভিড-১৯ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। তবে সরকার ইলেক্ট্রনিক টুরিস্ট এবং মেডিকেল ভিসা বাদে সব ধরনের ভিসা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রণালয় জানায়। যাদের ...
ইরানে সোনার খনি থেকে উৎপাদন বাড়ছে শতকরা ১৬ ভাগ

ইরানে সোনার খনি থেকে উৎপাদন বাড়ছে শতকরা ১৬ ভাগ

অনলাইন নিউজ, বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: বৈশ্বিক মহামারীতেও ইরানের একটি বড় এবং গুরুত্বপূর্ণ সোনার খনি থেকে চলতি বছরে শতকরা ১৬ ভাগ উৎপাদন বেড়েছে। এক বার্তায় ইরান সরকারের ধাতু এবং খনি বিষয়ক কোম্পানি আইএমআইডিআর এক রিপোর্টে জানিয়েছে, মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের মাউতে খনি থেকে গত ছয় মাসে ১৬২ কেজি সোনা উত্তোলন করা হয়েছে। এ সময়ে ওই খনি থেকে ১৪০ কেজি সোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। ইরান সরকারের ধাতু এবং খনি বিষয়ক কোম্পানির প্রধান আলী রেজা তালারি জানান, মাউতে খনি থেকে চলতি বছরে ৩০০ কেজি স্বর্ণ উৎপাদন করা সম্ভব হবে। আগামী ২১ মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে। এদিকে করোনাভাইরাসের মহামারী মোকাবেলার মুখে বিশ্বব্যাপী যখন স্বর্ণ উৎপাদনের পরিমাণ কমেছে তখন ইরানের গুরুত্বপূর্ণ এই খনি থেকে সোনার উৎপাদন বেড়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ধাতু ও খনি সেক্টরে কর্ম তৎপরতা বেড়েছে। মার্কিন সরকারের বর্বর ও নিষ্ঠুর...
করোনায় আক্রান্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট হাসপাতালে ভর্তি

করোনায় আক্রান্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট হাসপাতালে ভর্তি

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ
বিশ্ব বার্তা: বৈশ্বিক মহামারির দীর্ঘ ৯ মাস পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর জ্বরাক্রান্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। করোনা শনাক্ত হওয়ার ২৪ ঘণ্টা মধ্যেই তাকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হলো। যুক্তরাষ্টের প্রেসিডেন্টের হেলিকপ্টার মেরিন ওয়ান হোয়াইট হাউস প্রাঙ্গণ থেকে ট্রাম্পকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। খবর বিবিসির। এদিকে হোয়াইট হাউস কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট ক্লান্ত তবে ভালো আছেন। সতর্কতা হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে করোনা শনাক্তের পর হোয়াইট হাউসে একটি পরীক্ষামূলক ড্রাগ ককটেল ইনজেকশন নিয়েছিলেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্টের হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ভালো মেজাজে আছেন। কিছু হাল্কা উপসর্গ দেখা দিয়েছি। তবে তিন...