Saturday, November 14বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

দেশ বিদেশ ভ্রমন

দেশ বিদেশে ভ্রমনের প্রয়োজনীয় কিছু টিপস জেনে নিন

দেশ বিদেশে ভ্রমনের প্রয়োজনীয় কিছু টিপস জেনে নিন

অনলাইন নিউজ, দেশ বিদেশ ভ্রমন
বার্তা প্রতিনিধি: কোথাও ঘুরতে যাবেন তো যান তবে কিছু টিপস জেনে নিন। ভ্রমণকে আনন্দময় করে তোলার জন্য কোন কোন জিনিস সঙ্গে নেবেন বা কী কী নিতে ভুলবেন না তাই বলছি । মনে রাখার জন্য আপনি পড়তে পারেন এটি। ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, চিরুনি, ক্রিম/লোশন, লিপজেল ইত্যাদি জিনিস একটা আলাদা ছোট ব্যাগে নিয়ে নিন। পুরুষরা যারা নিয়মিত সেভ করেন তারা রেজর-ফোম, এসব নিতে ভুলবেন না যেন। নারীরা মেকআপ কিট বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস এই ব্যাগেই নিতে পারেন। রাতে ঘুমানোর পোষাক, মোজা, অন্তর্বাস ইত্যাদি লাগেজের একপাশে রাখবেন। রাতের জন্য হালকা ও আরামদায়ক পোশাক নিন। বিশেষ করে যেখানে যাচ্ছেন সেখানকার আবহাওয়া অনুযায়ী হলে ভাল। মোজা, অন্তর্বাস ইত্যাদি যে কদিন থাকবেন সেই হিসেবে নেবেন। ক্যামেরা কিন্তু ভ্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এক্সট্রা ব্যাটারি, মেমোরি কার্ড, চার্জার নিয়েছেন কিনা চেক করুন। ল্যাপটপ নিলে ...