Friday, April 17বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

জাতীয়

আবারো আগুনে পুড়লো ঢাকা ভাষানটেক

আবারো আগুনে পুড়লো ঢাকা ভাষানটেক

জাতীয়
বার্তা প্রতিনিধি: আবারো আগুনে পুড়লো ঢাকা। চক বাজারের বয়াবহ ট্রেজিডির পর এবার রাজধানী মিরপুর ১৪ নাম্বার এলাকার ভাষানটেক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় বসবাসকারী এক প্রত্যক্ষদর্শী অনলাইনকে বলেন, ‘রাত ১টা ৩০ মিনিটে বস্তিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসের খবর দেন তারা। পরে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। জানা যায় প্রায় ৮০টি ঘর পুড়ে চাই হয়ে গেছে। কিন্তু কোন হতাহতের খরব জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে সে সম্পর্ক...
বিমান চিনতাইয়ের ঘটনার দিন স্ক্যানিংয় মেশিন নিরব ছিল মনে হয়

বিমান চিনতাইয়ের ঘটনার দিন স্ক্যানিংয় মেশিন নিরব ছিল মনে হয়

জাতীয়
বার্তা প্রতিনিধি: বিমান চিনাতাই তো হবার কথা না। কারন বিমান বন্দর নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সবসময়। কিন্তু সেদিন ময়ূরপঙ্খি ছিনতাইচেষ্টায় পলাশের ব্যাগ স্ক্যানিংয়ে অস্ত্রের অস্তিত্ব ধরা পড়ল না কেন ঘুরে ফিরে এ প্রশ্ন সামনে চলে আসছে এয়ারপোটের নিরাপত্তা নিয়ে। সব আলোচনা হচ্ছে উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনায় জব্দ করা খেলনা পিস্তল নিয়েও। নিরাপত্তা বিশ্লেষকদের প্রশ্ন- অস্ত্রটি খেলনা হোক আর আসল হোক তা হযরত শাহজালাল বিমানবন্দরের লাগেজ স্ক্যানার মেশিনে ধরা পড়ার কথা। কিন্তু কেন ধরা পড়ল না। তাদের প্রশ্ন, তা হলে কি লাগেজ স্ক্যানার মেশিন ঠিকমতো কাজ করছিল না? সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তারা এ বিষয়ে বলছেন, লাগেজ স্ক্যানার মেশিন ঠিক আছে। ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র বিভিন্ন কাগজে মুড়িয়ে পরীক্ষা করে দেখেছেন মেশিন ঠিক আছে। আমাদের চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, ময়ূরপঙ্খি ছিনতাইচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় জব্দ প্লাস্টিকের খেলনা...