Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

জাতীয়

সংগীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহর শেষ নিঃশ্বাস ত্যাগ

সংগীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহর শেষ নিঃশ্বাস ত্যাগ

জাতীয়
বার্তা প্রতিনিধি: অনেক দেশের গান আর বাংলাদেশে বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমত উল্লাহ আর নেই। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। শিল্পীর একাধিক ঘনিষ্ঠজন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গীতিকার ও সাংবাদিক কবির বকুল জানান, ‘শনিবার রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থবোধ করেন শাহনাজ রহমত উল্লাহ। বারিধারস্থ নিজ বাসাতেই ছিলেন তিনি। তবে হাসপাতালে নেওয়ার আগেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান। এ সময় তার পাশে ছিলেন স্বামী রহমত উল্লাহ।’ আজ রোববার বাদ জোহর বারিধারা স্থানীয় মসজিদে জানাজা শেষে আর্মি গ্রেভইয়ার্ডে এই সংগীতশিল্পীকে দাফন করা হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্র। ১৯৫৩ সালে জন্মগ্রহণ করা এ শিল্পী ১০ বছর বয়স থেকেই গান শুরু করেন। প্রায় সেই বয়সেই গান করেন চলচ্চিত্র, টেলিভিশন আর বেতারে। ১৯৬৩ সালে ‘নতুন সুর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে গান গাওয়া শু...
গাইবান্ধার কিশোরীকে উক্তত্ত করায় দুইজনকে আটক করেছে পুলিশ

গাইবান্ধার কিশোরীকে উক্তত্ত করায় দুইজনকে আটক করেছে পুলিশ

জাতীয়
বার্তা প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসকে কুলশিত করল দুই কিশোর। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আল মামুন ও মনির হোসেন নামের দুই কিশোরকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে গিয়ে হয়রানির শিকার হয় ওই ছাত্রী। পুলিশের হাতে আটক আল মামুন ফুলছড়ি ইউনিয়নের গাবগাছি গ্রামের ইউনুছ আলীর ছেলে ও মনির হোসেন একই গ্রামের ওমর আলীর ছেলে। তাদের মধ্যে মনির একাদশ ও মামুন নবম শ্রেণির ছাত্র। সূত্র মতে জানা গেছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাতায়াতের সময় আল মামুন ও মনির হোসেন প্রায়ই তাকে বিভিন্নভাবে উত্যক্ত করত। প্রেমের প্রস্তাবের পাশাপাশি তাকে অনৈতিক প্রস্তাবও দিতো তারা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে যাওয়ার সময় বাউশি রেললাইনের পাশে পৌঁছালে মামুন ও মনির ওই ছাত্রীর পথরোধ করে। একপর্যায়ে তারা ছাত্রীকে যৌন হয়রানি করে। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে বিষয়...
নঁওগায় চিকিৎসকের লালসার শিকার খাদিজার আত্নহত্যা

নঁওগায় চিকিৎসকের লালসার শিকার খাদিজার আত্নহত্যা

জাতীয়
বার্তা প্রতিনিধি: উত্তর বঙ্গের নওগাঁয় একটি ক্লিনিকে কর্মস্থলে এক চিকিৎসকের লালসার শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন গৃহবধূ খাদিজা আকতার (৩০)। গত ২২ জানুয়ারি তিনি বিষপানে আত্মহত্যা করেন। খাদিজা মারা যাওয়ার পর তার ফোন রেকর্ড থেকে যৌন নিপীড়নের বিষয়টি স্পষ্ট হলে এ ঘটনায় মামলা করেন গৃহবধূর বাবা। পরে শুক্রবার পুলিশ চিকিৎসক হেলাল আহম্মেদ লিটনকে তার চেম্বার থেকে গ্রেফতার করে। পুলিশ ও মৃতের স্বজন জানান, পাঁচ বছর আগে শহরের পাটালীর মোড়ে শাহিন হোসেনের বাসার দুটি কক্ষ ভাড়া নিয়ে পাইলস কিউর সেন্টার স্থাপন করে নড়াইল জেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া শিবপুর গ্রামের ডা. হেলাল আহম্মেদ। সপ্তাহ তিনেক আগে আয়া কাম চেম্বার সহকারী হিসেবে সেখানে চাকরি নেন এক সন্তানের জননী খাদিজা আকতার। গত ১৮ জানুয়ারি বিকেলে হেলাল তার চেম্বারে একা পেয়ে খাদিজাকে ধর্ষণ করে। খাদিজার জা আয়েশা সিদ্দিকা বলেন, 'ধর্ষণের শিকার হয়ে প্রাণচঞ্চল ...
বক্ষব্যাধি হাসপাতালের হিসাবরক্ষক জুয়েলের কোটি টাকার সন্ধান

বক্ষব্যাধি হাসপাতালের হিসাবরক্ষক জুয়েলের কোটি টাকার সন্ধান

জাতীয়
বার্তা প্রতিনিধি: আবারো নিন্ম কর্মচারীর দুর্নিতি করে কোটিপতি হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকার মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের হিসাবরক্ষক জুয়েল, তার স্ত্রী লাকি আক্তার চৌধুরী ও তাদের পরিবারের সদস্যদের নামে রয়েছে শতকোটি টাকার সম্পদ। ফরিদপুরের বিভিন্ন স্থানে এত সম্পদের বিষয়ে সম্প্রতি এই তৃতীয় শ্রেণির কর্মচারীকে জিজ্ঞাসাবাদও করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে জানা গেছে, লিয়াকত হোসেন জুয়েল ২০০৩ সালে বক্ষব্যাধি হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে হিসাব সহকারী পদে চাকরি শুরু করেন। এর পর থেকেই তার সম্পদের পরিমাণ বাড়তে থাকে। বর্তমানে নিজের, স্ত্রী ও অন্যান্য আত্মীয়-স্বজনের নামে তার প্রায় শতকোটি টাকার সম্পদ রয়েছে। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তিনি এত বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে দুদকের অভিযোগে বলা হয়েছে। সম্প্রতি জিজ্ঞাসাবাদের পর জুয়েল, তার স্ত্রী ও স্বজনদের বিভিন্ন সম্পদের বিবরণ দুদকে জমা...