Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

অনেক পরে হলেও কমতে শুরু করেছে পেঁয়াজের বাজার দর

অনেক পরে হলেও কমতে শুরু করেছে পেঁয়াজের বাজার দর

আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: অনেক জল্পনা কল্পনার পর প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় রান্নার কাজে ব্যবহৃত পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। বাজারে দেশি পিয়াজের দেখা মেলায় সংকট কেটে যাচ্ছে। গত দুই দিনে পণ্যটির দাম কয়েক দফা কমেছে। কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা কমে বিভিন্ন জেলায় এখন ১৫০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে মসলাজাতীয় এ পণ্যটি। জানা যায় মিসর থেকে পিয়াজ বহনকারী বিমানটি আজ (মঙ্গলবার) ঢাকায় পৌঁছানোর কথা। বিমানে আমদানিকৃত পিয়াজের সব ধরনের ফি ও চার্জ মওকুফ চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল এ চিঠি পাঠানো হয়। ঐ চিঠিতে বলা হয়, বর্তমানে পিয়াজের বাজার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বাজারের সংকট মোকাবিলায় কার্গো বিমান ও বিমানের অন্যান্য স্পেস ব্যবহার করে জরুরি ভিত্তিতে টিসিবি ও অন্যান্য বেসরকারি আমদানিকারকের মাধ্যমে বিদেশ থে...
চট্টগ্রামে শুরু হল আয়কর মেলা বিপুল করদাতার সমাগম

চট্টগ্রামে শুরু হল আয়কর মেলা বিপুল করদাতার সমাগম

আজকের শিরোনাম, জাতীয়, ব্যবসা বানিজ্য
বার্তা প্রতিনিধি: এবারও চট্টগ্রামে শুরু হল আয়কর মেলা। উদ্ভোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘কর নিয়ে জনমনে যে বিভ্রান্তি ছিল, আয়কর মেলা তা দূর করতে সক্ষম হচ্ছে। করদাতার মাইন্ডসেট পরিবর্তন করতে মেলা সহায়ক হবে। কারণ কর দিয়ে কেউ গরিব হয় না। কর দিলে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হয়। গত বৃহস্পতিবার দুপুরে নগরের জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী দিনেই জমে ওঠেছে আয়কর মেলা। সকাল থেকেই নানা বয়সী করদাতারা কর সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে মেলায় ভিড় করেন। আগামী ২০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় নতুন করদাতারা ই-টিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন দাখিল, ই- পেমেন্টসহ সব ধরনের সেবা একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে। মেলায় রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যা...
সৌদী আরব থেকে সেই নির্যাতিত সুমি সাথে ফিরছেন আরো ৮৬ জন বাংলাদেশী

সৌদী আরব থেকে সেই নির্যাতিত সুমি সাথে ফিরছেন আরো ৮৬ জন বাংলাদেশী

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: বাংলাদেশ থেকে যাওয়া নারী শ্রমিক জীবন বাঁচানোর আকুতি জানিয়ে ভিডিও ভাইরাল হওয়া সেই সুমী আক্তার সৌদি আরব থেকে অবশেষে ঢাকায় ফিরেছেন। শুক্রবার সকাল সোয়া ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে সুমি দেশে আসেন। এছাড়া বৃহস্পতিবার রাত ১১.২০ মিনিটে সৌদি এয়ারলাইন্স (এসভি-৮০৪) বিমান যোগে সৌদি থেকে দেশে ফিরেছেন আরও ৮৬ বাংলাদেশি। সুমি শুক্রবার সকালে দে‌শে ফির‌লেও তা‌কে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দেয়া হয়‌নি। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক জহিরুল ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে গ্রহণ করেন। এসময় প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত থেকে বিমানবন্দরের আনুষ্ঠিকতা সম্পাদনে সহযোহিতা করেন। ‌বিমানবনন্দ‌রে গণমাধ্য‌মের অনেক সাংবা‌দিক থাক‌লেও সুমিকে স্বাভা‌বিকভা‌বে বের না ক‌রে কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্যে দিয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিজস্ব ব্যবস্থাপনায় গা‌ড়ি‌তে ক‌...
কাশ্মিরের বাগানেই পচনে আপেল বিশাল ক্ষতির আশংকায় অর্থনৈতিক অবস্থা

কাশ্মিরের বাগানেই পচনে আপেল বিশাল ক্ষতির আশংকায় অর্থনৈতিক অবস্থা

আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ
বার্তা প্রতিনিধি: কাস্মিরে ব্যবসায়ীদের দুরাবস্থা। সবুজ বাগানে রক্তের ছিটে! দূর থেকে প্রথমটায় তেমনই মনে হয়। না, রক্ত নয়। লাল রঙা আপেল মাটিতে এদিক ওদিক ছড়িয়ে। আপেল বাগান-মালিক আমির হুসেনের গলায় হতাশা। ‘‘রস জমলেই আপেল ভারী হয়ে গাছ থেকে পড়ে যায়। আর মাটিতে পড়লেই সব নষ্ট। ও আর বিক্রি হবে না। কিন্তু এ বছর ফল পাড়ারই লোক নেই। বিক্রিই বা কোথায়? কাশ্মীরের আপেল বাগানে এ বার সত্যিই রক্তের দাগ। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল হওয়ার পরে ১০০ দিন কেটে গিয়েছে। প্রথমে ছিল কারফিউ। কারফিউ শিথিল হতে জঙ্গিরা পোস্টার সেঁটে হুঁশিয়ারি দেয়। এ বছর আপেল ব্যবসা বন্ধ থাকবে। এ দিকে কাশ্মীরের ‘আপেল সিটি’ শোপিয়ানের গাছে গাছে লাল-সবুজ-সোনালি রঙের আপেল আসতে শুরু করেছে। আমির হুসেনের কপালে তখন থেকেই চিন্তার ভাঁজ পড়েছিল। এ বার আপেল বিক্রি হবে তো? কিন্তু শোপিয়ানের আপেলে যে রক্তের ছিটে লাগবে, তা আমিরও ভাবেননি। কা...