Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Uncategorized

দেশকে মাদকমুক্ত করার ঘোষনা সরকারের

দেশকে মাদকমুক্ত করার ঘোষনা সরকারের

Uncategorized
বার্তা প্রতিনিধি: সরকার দেশকে মাদকমুক্ত করার ঘোষনার পাশাপাশি মরন ব্যাধি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসারও উদ্যোগ নিয়েছে। সরকারপ্রধানের নির্দেশে ইতোমধ্যে রাজধানীসহ দেশের ৮টি বিভাগীয় শহরে হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। শুধু তা-ই নয়, পর্যায়ক্রমে প্রতিটি জেলায় মাদকাসক্তদের জন্য হাসপাতাল করা হবে। ওই লক্ষ্যে চিকিৎসক ও নার্স বাড়ানোর উদ্যোগও নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্রমতে, দেশে বেসরকারি পর্যায়ে যে মাদক নিরাময় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে। ওসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া যায়। কোনো কোনো নিরাময় কেন্দ্র শুধুমাত্র টাকা কামানোর জন্যই কার্যক্রম চালাচ্ছে। এরফলে ওসব প্রতিষ্ঠান মাদকসেবীদের কতটা ভালো করতে চায় তা নিয়ে প্রশ্ন রয়েছে। ওই কারণে সরকারের পক্ষ থেকে সারাদেশে মাদক নিরাময় কেন...
নারী নির্যাতন এখন অনাখাংকিত

নারী নির্যাতন এখন অনাখাংকিত

Uncategorized
বার্তা প্রতিনিধি: নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার এবং আইনও সোচ্চার। দেশের সাফল্যের পেছনে নারীদের অবদান প্রশংসনীয়। অগগ্রতিতে তাদের অবদান বড় ভূমিকা রাখলেও ঘরের মধ্যে নারীর অবস্থা তেমন বদলায়নি। দেশের বিবাহিত নারীদের ৮৭ শতাংশই স্বামীর মাধ্যমে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। ঘরের ভেতরে নারীদের নিরাপদ হিসেবে ধারণা করা হয় কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। শুধু ঘর নয় ঘরের বাইরেও নারী নির্যাতনের এই চিত্রটি খুবই ভয়াবহ। নতুন বছরের শুরুতেই ধর্ষণ, ধর্ষণ চেষ্টা ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ২৯৮টি। বাংলাদেশ মহিলা পরিষদ গত সোমবার নারী নির্যাতনের এই চিত্র প্রকাশ করেছে। নারীর প্রতি অব্যাহত সহিংসতাকে ২০১৯ সালের মানবাধিকারের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন মহিলা পরিষদের সভাপতি আয়েশা খাতুন। মহিলা পরিষদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে নারী নির্যাতনের মামলা হয়েছে ১৫ হাজার ২১৯টি, ...
মাশরাফির সংসদ অধিবেশনে যোগদান

মাশরাফির সংসদ অধিবেশনে যোগদান

Uncategorized
বার্তা প্রতিনিধি: এবার নতুন মূখ জাতীয় সংসদেও। সংসদ নির্বাচন পরবর্তী প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত এমপি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। বিকেল ৫টার দিকে সংসদে প্রবেশ করেন মাশরাফি বিন মর্তুজা। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে এমপি নির্বাচিত হন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপর একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে গত ৩০ জানুয়ারি। বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় অধিবেশনে যোগ দিতে একটু দেরি হয়ে গেল মাশরাফির। তবে ক্রিকেটার মাশরাফিকেই এখনো দেশের বেশি প্রয়োজন বলে দলের পক্ষ থেকে খেলাকেই বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। খেল...
উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগের একক প্রার্থী

উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগের একক প্রার্থী

Uncategorized
বার্তা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম বিক্রি উন্মুক্ত করা হলেও দলের নৌকা প্রতীকের মনোনয়ন দেয়া হবে এককভাবেই। চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে মনোনীত করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদটি এবার উন্মুক্ত রাখলেও বিভিন্ন দিক চিন্তা করে আবারো একক প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নেন ক্ষমতাসীন দলটি। দলের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফরম সংগ্রহ করছে মনোনয়নপ্রত্যাশীরা- এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের হাইকমান্ড। উপজেলা নির্বাচনে চেয়ারম্যানের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদেও প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এর আগে গত সপ্তাহে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়ে বাকি দুটি পদ উš§ুক্ত র...