Sunday, August 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Uncategorized

বিশ্বে আগুনো পোড়ার ইতিহাস

বিশ্বে আগুনো পোড়ার ইতিহাস

Uncategorized
বার্তা প্রতিনিধি: যুগে যুগে বিশ্বের ইতিহাসে আগুনো পুড়ে যাওয়ার ঘটনা অনেক। ইতিহাস বলে দেয় ১৬৬৬ সালের অগ্নি দুর্ঘটনায় লন্ডন জ্বলে-পুড়ে ছাই হয়ে যায়। পুডিং লেনের ফেরিনোর বেকারি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয় এখন। এক সময় অনেকে অভিযোগ করতেন এই আগুনের পেছনে ডাচ কিংবা ফরাসি দুর্বৃত্তদের হাত থাকতে পারে। পরে অবশ্য এ অভিযোগের পেছনে শক্ত প্রমাণ মেলেনি। ফেরিনোর বেকারিতে আগুন লাগে মধ্যরাতে। শুরুর দিকে আগুন বেকারি জ্বালিয়ে রাস্তায় এগিয়ে যায়। তখনো কেউ ভাবতে পারেনি আগুন হুট করেই গোটা শহরে ছড়িয়ে যাবে। ফায়ার সার্ভিসের লোকেরা তাদের সাধ্যমতো চেষ্টা করেছিলেন কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি। এর পেছনে বড় কারণ ছিল, আগুনের ব্যপ্তি ক্ষণে ক্ষণেই দানবাকৃতি নিতে থাকে। মধ্য রাতে যে আগুন দেখতে মানুষ ভিড় করেছিল শেষ রাতে সেই মানুষেরাই শহর ছেড়ে পালাতে শুরু করে। আগুন রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়ে। পুড়তে শুরু করে ঘরবাড়...
রক্ত দিয়ে কেনা আমাদের এই ভাষা

রক্ত দিয়ে কেনা আমাদের এই ভাষা

Uncategorized
বার্তা প্রতিনিধি: ভাষা আন্দোলন কারো থেকে পাওয়া নয়। রক্ত দিয়ে কিনেছি এই ভাষা। সেই দাম দিয়ে কেনা বাংলা ভাষার ঐতিহাসিক দিন আজ মহান একুশে ফেব্রুয়ারি। এই ভাষাটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অভিষিক্ত। একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন। ’৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি তত্কালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে আত্মোত্সর্গের নজির সৃষ্টি করে রফিক, সালাম, বরকত, জব্বারেরা। ১৯৫২-২০১৯ ২১ শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দীর্ঘ ৬৭ বছরে এসেও অহঙ্কারের দিনটিকে নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত সেই সময়ের ভাষা সৈনিকেরা। তাদের কারো মধ্যে প্রচণ্ড ক্ষোভ আছে ভাষা আন্দোলনের প্রাপ্তি নিয়ে, আবার কেউ স্বপ্ন দেখছেন তরুণরাই অদূর ভবিষ্যতে একুশের চেতনাকে যথার্থ বাস্তবায়ন করতে পারবেন। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়...
জনগন আর বিএনপি জামায়াতকে ভোট দিবেনা

জনগন আর বিএনপি জামায়াতকে ভোট দিবেনা

Uncategorized
বার্তা প্রতিনিধি: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশের জনগন তাদেরকে আর ভোট দেবে না। তিনি বলেন, যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, হাজার হাজার গাছ কাটে, গরু ছাগল পর্যন্ত যাদের হাত থেকে রক্ষা পায় না, তাদের মানুষ কেন ভোট দেবে? শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই ভাষা আন্দোলন শুরু হয়, যার ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতায় তিনি নেতৃত্ব দেন। আজকে এই বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমাদের সবথেকে গৌরবের, ভাষার জন্য রক্ত দেয়া। সেই মাতৃভাষার ওপর বাংলাদেশ প্রতি...
আগুনে আত্নহতি দিলেন স্বামী স্ত্রীর ভালবাসা

আগুনে আত্নহতি দিলেন স্বামী স্ত্রীর ভালবাসা

Uncategorized
বার্তা প্রতিনিধি: চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে এক হৃদয়স্পসির ঘটনার জন্ম দিলেন রিয়া ও রিফা। ভালবাসার প্রতিদান এমন বিরল।কোন সূত্র ধরে পরিচয়ের একটা সময় দুজনেই বন্ধু ছিলেন। পরে বন্ধুত্ব থেকে প্রেম। আর সেই প্রেম থেকে বিয়ে করেন বছর দুয়েক হলো। আর কদিন পরেই প্রথম সন্তানের মুখ দেখতেন তারা। সেই অপেক্ষায় প্রহর গুনছিলেন রিয়া। প্রথম বাবা হওয়ার উন্মাদনা কাজ করছিল রিফাতের মধ্যেও। কিন্তু পুরান ঢাকার চকবাজারের আগুন কেড়ে নিল সব কিছু। রিয়া-রিফাতের বাবা-মা হওয়ার স্বপ্নও পুড়ে ছারখার হয়ে গেল। সঙ্গে তারাও। চকবাজারের নন্দকুমার দত্ত রোডের ‘ওয়াহিদ ম্যানশন’ ভবনের তৃতীয় তলায় স্ত্রী রিয়াকে নিয়ে থাকতেন রিফাত। বুধবার রাতে আগুন লাগার পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ভবন থেকে নামতে পারেননি, তাই নামেননি রিফাতও। গর্ভের সন্তানসহ দুজনেরই আগুনে পুড়ে হয়েছে করুণ মৃত্যু। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে মর...