Saturday, August 8বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Entertainment

ওসি সহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা খুলনার জিআরপি থানায় গণধর্ষন

ওসি সহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা খুলনার জিআরপি থানায় গণধর্ষন

Entertainment, What's Hot, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: আলোচিত খুলনার জিআরপি থানায় তিন সন্তানের মাকে (৩০) গণধর্ষণের ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে শুক্রবার রাতে জিআরপি থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ মামলা হওয়ার তথ্য নিশ্চিত করেন। খুলনার এএসপি ফিরোজ আহমেদ বলেন, জিআরপি থানায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় আদালতের নির্দেশে ওসি উছমান গণিসহ পাঁচজনের বিরুদ্ধে পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যা নিবারণ আইনে মামলা হয়েছে। এ মামলার বাদী ভুক্তভোগী নারী নিজেই। এএসপি আরো বলেন, তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিলো। তবে এ সময় আরো বাড়তে পারে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার নারীকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি। জিজ্ঞাসাবাদের পরেই আদালতের নির্দেশে পাঁচ পুল...
৩১ অক্টোবর কাশ্মীর কেন্দ্র শাসিত হচ্ছে

৩১ অক্টোবর কাশ্মীর কেন্দ্র শাসিত হচ্ছে

Entertainment, আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ
বার্তা প্রতিনিধি: অনেক যুদ্ধ আর হত্যার পর জম্মু ও কাশ্মীরকে ভাগ করার প্রস্তাবে সম্মতি দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলে স্বাক্ষর করেন তিনি। এর ফলে রাজ্যে ভেঙে তৈরি হচ্ছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল-জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভ প্যাটেলের জন্মদিনে আত্মপ্রকাশ করবে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল। তবে কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী জম্মু ও কাশ্মীরে থাকবে ১০৭ আসনের বিধানসভা। পরে তা বাড়িয়ে ১১৪ করা হবে। ২৪টি আসন খালি থাকবে কারণ তা পাক অধিকৃত কাশ্মীরে পড়ছে। অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কোনও বিধানসভা থাকবে না। সেটি হবে চণ্ডীগড়ের মতো। তবে উল্লেখ্য গত সোমবার সংসদে ৩৭০ ধারা বাতিল হয়ে যায়। স্বাভাবিকভাবেই রাজ্যের বিশেষ আইন ৩৫এ-ও বাতিল হয়ে যায়। ৩৭০ ধারা বাতিলের পর জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে...
ঈদে বাড়ীর পথে মানুষের ঢল ভোগান্তিও অনেক

ঈদে বাড়ীর পথে মানুষের ঢল ভোগান্তিও অনেক

Breaking News, Entertainment, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: গত বৃস্পতিবার রাত ১১টায় ঢাকার শ্যামলী থেকে 'এনা পরিবহনের' বাসে কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা করেন সাংবাদিক আবদুর রাজ্জাক সরকার। ৩৪০ কিলোমিটার দূরের এ গন্তব্য সড়কপথে যেতে সর্বোচ্চ ৯ ঘণ্টা সময় লাগে। অথচ শুক্রবার রাত ৮টায় তিনি ছিলেন রংপুরে। ২১ ঘণ্টায় যেতে পেরেছেন ৩০০ কিলোমিটার। ঘণ্টায় গতিবেগ ১৪ কিলোমিটার! তবে আবদুর রাজ্জাক সরকারের মতো ঈদযাত্রায় ঘরমুখো লাখো মানুষ উত্তরবঙ্গের মহাসড়কে যমুনার দুই পাড়ে ৬০ কিলোমিটার যানজটের মহাদুর্ভোগে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে কাটান। ঢাকা থেকে উত্তরের জেলা পঞ্চগড় যেতে ৩০ ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। যদিও শুক্রবার গাবতলী টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে সমস্যা হচ্ছে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরিঘাটে নদী পারাপারে বিলম্বে যানজট হচ্ছে। ভারি বৃষ্টি না হলে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে মনে করেন মন্ত...
পবিত্র হজ্বের আজ আনুষ্ঠানিকতা শুরু লাখো মুসুল্লির আল্লাহুম্মা ধ্বনিতে প্রকম্পিত মিনা

পবিত্র হজ্বের আজ আনুষ্ঠানিকতা শুরু লাখো মুসুল্লির আল্লাহুম্মা ধ্বনিতে প্রকম্পিত মিনা

Entertainment, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: মুসলমানদের ইসলামের পাঁচ গুরুত্বপূর্ণ স্তম্ভের অন্যতম পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রতিবছর আসা ধর্মপ্রান মুসল্লিরার পবিত্র হজ্ব মওসুমে সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে মক্কায় সমবেত হওয়া ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান বার্ষিক পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুক্রবার শুরু করেছেন। খবর এএফপির পবিত্র হজ্ব হল বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে অন্যতম। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের তাদের জীবনে অন্ততপক্ষে একবার অবশ্যই হজ পালন করতে হবে। পবিত্র মক্কায় ও মিনা প্রান্তর এবং মদিনায় ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে হজ পালন করতে হয়। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইসলামের পবিত্র নগরী মক্কা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান করে হজ পালন শেষ করতে পাঁচদিন সময় লাগে। এদিকে সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বাসাম আতিয়া বলেন, হজযাত্রীদের নিরাপত্তা নি...