Friday, April 17বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

জাতীয়

দেশ এখন উন্নয়নে এগিয়ে দরিদ্রের হার ১১ এর নিছে: প্র্রধান মন্ত্রী

দেশ এখন উন্নয়নে এগিয়ে দরিদ্রের হার ১১ এর নিছে: প্র্রধান মন্ত্রী

জাতীয়
বার্তা প্রতিনিধি: এই সরকারের আমলে বাংলাদেশে অতি দরিদ্রের হার ১১ ভাগে নামিয়ে আনা হয়েছে উল্লেখ করে ভবিষ্যতে বাংলাদেশে হতদরিদ্র কেউ থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের গ্রামে দারিদ্রে হাহাকার, থাকার জায়গা নেই, খাওয়া কিছু নেই এই কষ্টগুলো বাবাকে ব্যথিত করেছে। সেজন্যই তিনি জীবনের সবকিছু ত্যাগ করে বাংলাদেশের মানুষের জন্য কষ্ট স্বীকার করে গেছেন। গত বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ও বাস্তবায়ন কমিটির যৌথ সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা আরো বলেন, তার কষ্টের কারণেই আমরা স্বাধীন রাষ্ট্রের জাতি হিসেবে পেয়েছি মর্যাদা। দারিদ্রের হার কমিয়ে এনেছি এক সময় বাংলাদেশে হত দরিদ্র বলে কিছু থাকবে না। সাধারন ক্রয়ক্ষমতার সমতা অনুযায়ী (পিপিপি), যাদের দৈনিক আয় ১ ডলার ৯০ সেন্টের কম, তাদের হতদরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বব্যাংক...
ট্রাফিক আইন না মানলে সাধারন যাত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ট্রাফিক আইন না মানলে সাধারন যাত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

জাতীয়
বার্তা প্রতিনিধি: দেশের প্রতিটি পথই একএকটি মাপকাটি দিয়ে তৈরী। রাস্তা পারাপারের সময় যে কোন যাত্রীকেই নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পারাপার হতে হবে। কেউ ট্রাফিক সিগনাল মানেনা মন্তব্য করে ট্রাফিক পুলিশের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি আরো বলেছেন, ট্রাফিক ব্যবস্থার জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতেই হবে। বারবার বলছি, কাজ হচ্ছে না। এখন আমাদের কঠোরভাবে আইনি প্রয়োগে যেতে হবে। এখন থেকে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ালে পথচারীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে আয়োজিত ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান মিয়া বলেন, দুর্ঘটনা ঘটলে আমরা কাঠগড়ায় দাঁড়িয়ে যাই। জবাব দিতে পারি না। কিন্তু এটার পরিবর্তন হওয়া দরকার। জনগণ যাতে ফুটওভার ব্রিজ ব্যবহার ...
দেশের উন্নয়ন কখনো সম্ভব নয় সাধারন মানুষের ক্ষতি করে : প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন কখনো সম্ভব নয় সাধারন মানুষের ক্ষতি করে : প্রধানমন্ত্রী

জাতীয়
বার্তা প্রতিনিধি: একটি দেশের উন্নয়ন কখনো সম্ভব নয় সেই দেশের জনগণের ক্ষতি করে এই মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নয়ন করতে গিয়ে গরীব মানুষের জীবন ও জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে। আজ বৃহস্পতিবার মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্পের উপস্থাপনা অনুষ্ঠানে বক্তব্যে এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’ মো. নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায়, প্রকল্প করতে গিয়ে মানুষের জমি অধিগ্রহণ করতে হয়। তারা যেন সময়মতো জমির যথাযথ মূল্য পায়, তাতে দৃষ্টি দিতে হবে। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী নিয়ে বড় অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। জাপানের সহায়তায় মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং গভীর সমুদ্রবন্দর নির...
ষ্টাইলে চুল কাটলে ৪০ হাজার টাকা জরিমানা

ষ্টাইলে চুল কাটলে ৪০ হাজার টাকা জরিমানা

জাতীয়
বার্তা প্রতিনিধি: চুল কাটা এখন একটা ষ্টাইল হয়ে গেছে। কেউ বাটি চাট কেই বদনা চাট কেউবা অন্য কোন চুল কাটে। তবে এবার ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুরে অন্য ঘটনা। সেখানে মডেলদের অনুকরণে স্টাইল করে চুল, দাড়ি ও গোঁফ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলামের নির্দেশে নাপিতদের সমিতি থেকে (শীল সমিতি) এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অভিযুক্ত শীল সদস্যকে ৪০ হাজার টাকা জরিমানা করারও ঘোষণা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাত্র ও উঠতি বয়সের যুবকসহ যে কারও মডেলিং স্টাইলে চুল কাটাসহ দাড়ি ও গোঁফ রঙ না করার বিষয়ে শীল সদস্যদের ডেকে নিয়ে সতর্ক করে দেন ভূঞাপুর থানার ওসি। পরে উপজেলা শীল সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে সব সদস্যকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়। উপজেলা শীল সমিতির উপদেষ্টা অখিল চন্দ্র শ...