Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

অনলাইন নিউজ

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার

অনলাইন নিউজ, জাতীয়
আওয়ামীলীগের লকডাউন চলাকালিন সময়ে রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুটি নীল রঙের ড্রামভর্তি জাতীয় পরিচয় পত্র থেকে সনাক্ত করা আশরাফুল হক (৪১) নামের একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি ভ্যানগাড়ী বহন করে রেখে যাওয়া থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে ড্রাম দুটির ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে একটি ভ্যানে দুজন ব্যক্তি এসে ড্রাম দুটি রাস্তার পাশে রেখে যায়। স্থানীয়রা এতটুকু বলতে পারছে। সন্ধ্যার দিকে যখন দুর্গন্ধ ছড়ায় তখন পুলিশকে খবর দিলে ড্রাম খুলে চালের মধ্য থেকে কালো পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ বের করা হয়। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরবর্তী সময়ে জড়িতদের শনাক্তে চেষ্টা...
আমীন বাজারের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন

আমীন বাজারের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন

অনলাইন নিউজ, জাতীয়
বর্তমান অন্তবর্তী সরকার প্রধান অধ্যাপক ড. ইউনুসের গড়া প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভোল্টের কোনও ক্ষতি হয়নি। গ্রামীন ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার কলিম উদ্দিন ও নাইটগার্ড কুতুব আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার পর ব্যাংকের বাইরে থেকে কাঠের লাকড়ির মাথায় পেট্রল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড কুতুব আলী বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক ব্যাংক ব্যবস্থাপককে অবহিত করেন। পরে ব্যাংক ব্যবস্থাপকসহ স্থানীয়রা ঘটনা এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। আগুনের ঘটনায় আসবাবপত্রসহ গুরুত্বপূ...
রিয়া মনির মামলায় হিরু আলমের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী

রিয়া মনির মামলায় হিরু আলমের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী

অনলাইন নিউজ
গত বছরের শেষ দিকে রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরু আলমকে গ্রেফতারের বিষয়ে এ আদেশ দেন। হিরু আলমের সাবেক স্ত্রীর পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমত আদালতে হাজিরা দিচ্ছেন না। এ জন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতরি পরোয়ানা জারির আদেশ দেন। হাতিরঝিল থানায় মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি রিয়া মনি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্য হয়। এতে রিয়া মনিকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে...
মিরপুরে ও আশুলিয়ায় দুটি পৃথক বাসে আগুন আহত ১ জন

মিরপুরে ও আশুলিয়ায় দুটি পৃথক বাসে আগুন আহত ১ জন

অনলাইন নিউজ, অপরাধ জগত, জাতীয়, রাজধানী
নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতাকর্মিরা রাজধানীর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে ‘শতাব্দী’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কিছু দুর্বৃত্ত হঠাৎ এসে এ ঘটনা ঘটায়। বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদফতরে ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বাসে আগুনের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ঢাকার সব গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনি মোতায়েন করা হয়েছে। পুলিশের উধ্বতন কর্তৃপক্ষ রাজধানীজুড়ে জনগনের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালানোর ঘোষনা দিয়েছেন। এদিকে ঢাকার সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন বলে জানা গেছে। রাজধানীর ডিইপিজেড ফায়ার সার্ভিসের...