Saturday, August 8বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

অনলাইন নিউজ

চট্টগ্রামে ছাত্রছাত্রীদের মাত্র ৫ টাকা ভাড়ায় চালু হচ্ছে ১০টি স্কুল বাস থাকবেনা কোন কন্ট্রাক্টর

চট্টগ্রামে ছাত্রছাত্রীদের মাত্র ৫ টাকা ভাড়ায় চালু হচ্ছে ১০টি স্কুল বাস থাকবেনা কোন কন্ট্রাক্টর

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, ব্যবসা বানিজ্য, সমগ্র বাংলাদেশ, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: আবশেষে চট্টগ্রামে স্কুল বাস চালুর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। চালক নিয়োগসহ সব ধরনের জটিলতা কেটে যাওয়ার পর অবশেষে বন্দরনগরী চট্টগ্রামে চালু হচ্ছে ১০টি স্কুল বাস। চলতি মাসেই বহদ্দারহাট থেকে নিউমার্কেট এবং আগ্রাবাদ থেকে অক্সিজেন মোড় হয়ে দু’টি রুটে এ স্কুল বাস চলাচল করবে। বাসে থাকবে সিসি ক্যামেরা। নৈতিকতার শিক্ষা দিতে কন্ডাকটরের পরিবর্তে শিক্ষার্থীরা নির্দিষ্ট বাক্সে তাদের ভাড়া রাখবে। ভাড়া হবে মাত্র ৫ টাকা। এমনিতেই রাস্তার আয়তনের তুলনায় যানবাহন বেশি হওয়ায় যানজটে নাকাল চট্টগ্রাম নগরবাসী। এর মাঝে স্কুলের সামনে শিক্ষার্থীদের বহনকারী ব্যক্তিগত গাড়ির কারণে যানজট আরো কয়েকগুণ বেড়ে যায়। এ অবস্থায় গত এক বছর ধরে চলছে নগরীতে স্কুল বাস চালুর প্রক্রিয়া। ছয় মাস আগে বিআরটিসির মাধ্যমে সরকার ১০টি বাস বরাদ্দ দিলেও চালক সংকটের কারণে এতদিন বাসগুলো চালু করা যায়নি। শেষ পর্যন্ত সমস্যার সমাধান হ...
দেশে ১০.৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে-জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

দেশে ১০.৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে-জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

অনলাইন নিউজ, জাতীয়, ব্যবসা বানিজ্য, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: গ্যাসের প্রচুর মওজুদ রয়েছে বাংলাদেশে। বর্তমানে দেশে ১০.৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে এবং তা ১১ বছর ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য এবাদুল করিমের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। নসরুল হামিদ বলেন, চলতি বছর ১ জানুয়ারি পর্যন্ত মোট ১০.৬৩ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ রয়েছে। দেশে বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলো থেকে বর্তমানে দৈনিক ২.৫৭০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করা হচ্ছে। এই হারে গ্যাস উৎপাদন অব্যাহত থাকলে উক্ত মজুদ (১০.৬৩ ট্রিলিয়ন ঘনফুট) গ্যাস ১১ বছর ব্যবহার করা সম্ভব হবে। গ্যাসে...
তথ্য মন্ত্রী বললেন গণমাধ্যমকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে

তথ্য মন্ত্রী বললেন গণমাধ্যমকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সব ধরনের খবর সবার আগে, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন বর্তমান সরকারের আমলে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া অবাধ স্বাধীনতা ভোগ করছে এবং জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের এমপি মোহাম্মদ আফজাল হোসেনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। রেজিস্ট্রেশনের জন্য অনলাইন গণমাধ্যমের আবেদন জমা পড়েছে। সম্প্রচার ও গণমাধ্যম সংক্রান্ত নীতিমালা ইতোমধ্যে প্রণীত হয়েছে। আর এ পর্যন্ত ৩ হাজার ৫৯৭টি আবেদন জমা পড়েছে। আবেদনপত্রসমূহ যাচাই-বাছাই করে তালিকাসহ তথ্য মন্ত্রণালয়ের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদে জাতীয় তথ্য বাতায়ন এবং ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র চালু করে তথ্যসেবাকে জনগণের দোরগোড়ায় নেয়া হয়েছে। সরকার জাতীয় সম্প্রচার নীতিমালা,...
১৯৮৮ সালে চট্টগ্রামের লালদিঘি পুলিশের গুলিতে ২৪ জন হত্যা ও শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৯৮৮ সালে চট্টগ্রামের লালদিঘি পুলিশের গুলিতে ২৪ জন হত্যা ও শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, রাজনীতি, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: অনেক বারই মারতে ছেয়েছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার সময় নরঘাতকদের হাত থেকে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চট্টগ্রাম লাল দিঘীতে সমাবেসের সময় হত্যার পরিকল্পনা ভেস্তে যায়। সেদিন ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি আইনজীবীদের সাহসিক ও শক্ত অবস্থানের কারণেই প্রাণে রক্ষা পেয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বহনকারী ট্রাকে গুলি চালানোর পাশাপাশি তাকে টার্গেট করে গুলি তাক করেছিলো পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল সময় সংবাদকে এ তথ্য জানান। প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, রেজিস্ট্রি অফিসের সামনে গিয়ে দেখলাম নেত্রী আক্রান্ত গাড়ীটা ঘেরাও করা আছে; রাইফেলগুলো নেত্রীর দিকে তাক করে রাখা হয়েছে। আর মানুষ দিক্বিদিক পালাচ্ছে। সে সময়ে শেখ হাসিনা মাইকে বলছেন, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদেরকে নির্দেশ দিচ্ছ...