Saturday, June 13বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

খেলাধুলা

ক্রিস্টিয়ানো রোনালদোর বছর শুরু হ্যাটট্রিক দিয়ে

ক্রিস্টিয়ানো রোনালদোর বছর শুরু হ্যাটট্রিক দিয়ে

আজকের শিরোনাম, খেলাধুলা
বার্তা প্রতিনিধি: বছরের শুরুতে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে সিরি’আ লিগে কালিয়ারির বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে বছর শুরু করেছে জুভেন্টাস। সোমবার (০৬ জানুয়ারি) তুরিনে ম্যাচের শুরু থেকে আক্রমণের ধার বজায় রাখলেও গোলের দেখা পাচ্ছিল না মাউরিজিও সারির শিষ্যরা। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যেতে হয় তাদের। তবে দ্বিতীয়ার্ধে ঘরের দর্শকদের নিরাশ করেননি রোনালদো। ৪৯ মিনিটে কালিয়ারির দুই ডিফেন্ডারের ভুলে বল পেয়ে প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ উইঙ্গার। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন রোনালদো। এরপর ৮২ মিনিটে ডিয়েগো কস্তার পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন সিআর সেভেন। তার আগে ৮১ মিনিটে রোনালদোর পাস থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন দিবালার বদলি হিসেবে নামা গঞ্জালো হিগুয়েন। এই জয়ে সিরি’আ লিগের চলতি মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষস্থান উদ্ধার করেছে জুভেন্টাস। ১৮ ম্যাচে তাদের প...
ক্রিস গেইল বিপিএলের শেষ পর্বের প্রথম ম্যাচেই খেলবেন

ক্রিস গেইল বিপিএলের শেষ পর্বের প্রথম ম্যাচেই খেলবেন

খেলাধুলা
বার্তা প্রতিনিধি: এবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে সোমবার ঢাকায় এসেছেন ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইল। মঙ্গলবার ঢাকায় শুরু হতে যাওয়া বিপিএলের শেষ পর্বের প্রথম ম্যাচেই হয়তো মাঠে নামবেন এই ক্যারিবীয়ান দানব। এদিনই বিপিএলে নিজেদের শেষ ম্যাচ খেলবেন লেন্ডল সিমন্স ও কেসরিক উইলিয়ামস। এই ম্যাচ পরেই জাতীয় দলে খেলতে চলে যাবেন এই দুই ক্রিকেটার। উল্লেখ্য, বিপিএলে ক্রিস গেইল ৩৮ ম্যাচে করেছেন ১৩৩৮ রান। সেঞ্চুরি আছে প্রতিযোগিতাটির সর্বোচ্চ পাঁচটি। হাঁকিয়েছেন ১২০টি ছক্কা। এবারও তার থেকে এমন কিছুরই প্রত্যাশা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। চলমান বিপিএলের ড্রাফটে দল পাননি। কিন্তু তাতে হতাশ না হয়ে বোলিং করতে গিয়েছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেটে। আর এতেই কপাল খুলে যায় তরুণ বাহাতি পেসার মেহেদি হাসান রানার। সেখান থেকেই যে তাকে পছন্দ করে দলে টেনে নেয় চট্টগ্রাম। সেই নেট বোলারই এখন ...
বিশ্ব ক্রিকেটে হুমকি ভারতীয় জুয়া, যার বলি হল বাংলাদেশের সাকিব

বিশ্ব ক্রিকেটে হুমকি ভারতীয় জুয়া, যার বলি হল বাংলাদেশের সাকিব

খেলাধুলা
বার্তা প্রতিনিধি: বিগত ২০০০ সালে দিল্লি পুলিশের কাছে আসে একটি টেপ রেকর্ডার। সেটি থেকে উদ্ধার হয় দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ে এবং ভারতীয় জুয়াড়ি সঞ্জয় চাওলার মধ্যে গোপন কথাবার্তা। সেই তদন্তের সূত্র ধরে ক্রোনিয়ের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ পরে প্রমাণিত হয়। তিনি নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছে অপরাধ স্বীকার করে ক্রিকেট থেকে নির্বাসিত হন। সঞ্জয় ছিলেন লন্ডন প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেট বুকি। ভারতে তার সহযোগী বাজিকর ছিলেন রাজেশ কালরা। দুজনে মিলে ক্রোনিয়ে ও প্রোটিয়া দলের কিছু ক্রিকেটারকে ফিক্সিংয়ে টেনে আনেন। এর কিছু দিন পরই ফেঁসে যান তখনকার ভারতীয় ক্যাপ্টেন মোহাম্মদ আজহারউদ্দিন। তাকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই কারণে অজয় জাদেজা, মনোজ প্রভাকর, নয়ন মোঙ্গিয়াসহ আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটারের ওপ...
সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ মাস নিষিদ্ধ হতে পারেন

সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ মাস নিষিদ্ধ হতে পারেন

খেলাধুলা
বার্তা প্রতিনিধি: অনেক আলোচনা সমালোচনা ফেরীয়ে ফের বাংলাদেশ ক্রিকেটে ফিক্সিংয়ের কালো থাবা। এবার অবশ্য ফিক্সিংয়ে জড়াননি ক্রিকেটার। তবে এর প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে (আকসু) অবগত করেননি সাকিব আল হাসান। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ মাস নিষিদ্ধ হতে পারেন তিনি। জানা যায় ২০১৭ সালে আন্তর্জাতিক একটি ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব। কিন্তু সেটি আকসুকে জানাননি তিনি। এছাড়া আইপিএল ও বিপিএলের দুটি ম্যাচ নিয়েও তদন্ত চলছে। এদিকে এক সূত্রে জানা গেছে সাকিবের শাস্তির মাত্রা কমতে পারে। তার সঙ্গে জুয়াড়ির টেলিফোন রেকর্ড রয়েছে আইসিসির দুর্নীতি দমন বিভাগের কাছে। শোনা যাচ্ছে, তাতে গুরুতর অপরাধমূলক কোনো আলাপ করেননি অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার। তার শাস্তির ক্ষেত্রে এসব কিছু বিবেচনায় নেয়া হবে। তার এ অভিযোগ নিয়ে সাকিবের সঙ্গে আলোচনা করবে আকসু। সেই জুয়াড়ির সন্ধান প্রয়োজন। সবকিছু একসুতোয় আনার জন্য...