Friday, March 13বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

অনলাইন নিউজ

সাংবাদিক মোস্তফা কামালকে কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব প্রদান

সাংবাদিক মোস্তফা কামালকে কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব প্রদান

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
শেখ আবীর, বার্তা প্রতিনিধি: দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামালকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। আট বছর ধরে পত্রিকাটির নির্বাহী সম্পাদকের পালন করার পাশাপাশি গত তিন বছর ধরে সামগ্রিক দেখভাল করছিলেন তিনি। ২০০৯ সালের মে মাসে তিনি কালের কণ্ঠের সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। ২০১০ সালের জানুয়ারি মাসেই উপ-সম্পাদক হিসেবে নিয়োগ লাভ করেন। কালের কণ্ঠে যোগদানের আগে তিনি প্রথম আলোতে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালে প্রথম আলোর জন্মলগ্ন থেকেই তিনি কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন। ২০০৯ সালের মে মাস পর্যন্ত তিনি কূটনৈতিক বিটে দায়িত্ব পালনের পাশাপাশি চিফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সাহিত্যিক হিসেবেও মোস্তফা কামাল প্রতিষ্ঠিত। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১০৫টি। তার সাড়া জাগানো উপন্যাস, ‘অগ্নিকন্যা’, ‘অগ্নিপুরুষ’, ‘অগ্নিমা...
ক্যাসিনো সম্রাট ইসমাইল হোসেন সম্রাটকে গ্রেফতারে মাঠে নেমেছে র‌্যাব

ক্যাসিনো সম্রাট ইসমাইল হোসেন সম্রাটকে গ্রেফতারে মাঠে নেমেছে র‌্যাব

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: বর্তমানে আরেকজন আলোচিত জুয়া বা ক্যাসিনো সম্রাট ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে গ্রেফতারে মাঠে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অবৈধ ক্যাসিনো-জুয়া, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করা হবে। সে যেন পালাতে না পারেন সেজন্য সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোববার এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব বিমান ও স্থলবন্দরে পাঠানো হয়েছে। তবে তার অবস্থান নিয়ে মানুষের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন। খালেদের পর সম্রাটের গ্রেফতারের গুঞ্জন ছিল। কিন্তু এখনও না হওয়ায় একেকজন একেক ধরনের কথা বলছেন। কেউ বলছেন, গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীবেষ্টিত হয়ে কাকরাইলে যুবলীগ কার্যালয়েই তিনি রাতযাপন করছেন। আবার কেউ বলছেন নিরাপদ কোনো স্থানে আত্মগোপনে আছেন। বর্তমানে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। পাশাপাশি তার সম্পর্কে আরও ত...
আলোচিত স্বাস্থ্য অধিদফতরের সেই আবজাল এখন অস্ট্রেলিয়ার সিডনিতে

আলোচিত স্বাস্থ্য অধিদফতরের সেই আবজাল এখন অস্ট্রেলিয়ার সিডনিতে

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: বাংলাদেশে আরো একটি বহুল আলোচিত স্বাস্থ্য অধিদফতরের সেই আবজাল এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। একা নন। গেছেন সপরিবারে। আছেন বহাল তবিয়তে রাজার হালে। সেখানেও তার বাড়ি-গাড়িসহ কোনো কিছুরই অভাব নেই। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কড়া নজরদারির মধ্যে কীভাবে এত বড় রাঘববোয়াল দেশ ছাড়তে পারল সেটিই এখন ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। এ জন্য কেউ কেউ শর্ষের মধ্যে ভূত তালাশের কথাও ভাবতে চান। কেননা রীতিমতো দুদকের শক্ত জাল কেটে বেরিয়ে গেছেন আবজাল। কথার কথা বলে যে কথায় আছে ‘চোর পালালে বুদ্ধি বাড়ে’। আবজালের ক্ষেত্রেও এখন সেরকম কিছু ঘটতে যাচ্ছে। দুদকের দীর্ঘ অনুসন্ধান শেষ। বিপুল পরিমাণ সম্পদের তথ্য গোপন করার প্রমাণও মিলেছে। তথ্যমতে হিসেবে যার পরিমাণ প্রায় ৩শ’ কোটি টাকা। শুধু তাই নয়, আবজালের স্ত্রী রুবিনা খানমের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ২৬৩ কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। হতবাক হওয়ার মতো বিষয়।...
অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা নবনির্বাচিত ছাত্রদলের কমিটির উপর

অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা নবনির্বাচিত ছাত্রদলের কমিটির উপর

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সব কার্যক্রমে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার আদালত। পাশাপাশি বর্তমান কমিটি কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংগঠনের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামলকে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আদালতে এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক নুসরাত সাহারা বীথি সোমবার এ আদেশ দেন। ছাত্রদলের সদ্যবিদায়ী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহ নবনির্বাচিত কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতে ওই আবেদন করেন। আদালতে দেয় সেই আবেদনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ অনুযায়ী ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন হিসেবে থাকতে পারে না। সে অনুযায়ী ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বলেছিল, ছাত্রদল তাদের অঙ্গসংগঠন নয়। বিএ...