Saturday, November 14বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Author: banglarbarta21

বাংলার বার্তা২১ ডট কম. সব খবর সবার আগে। সব খবর সবার আগে আমরাই এগিয়ে।আগামী প্রযম্মকে এগিয়ে নিতে আমাদের প্রয়াস সব সময় অব্যাহত থাকবে। আপনি পাবেন বিশ্ব সংবাদ বাংলার সব খবর আর ভিডিও তো আছেই। প্রতিদিন সব সময় আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা। সুভা কামনা সকলের জন্য।
সংরক্ষিত নারী আসনে তারকারাও এগিয়ে

সংরক্ষিত নারী আসনে তারকারাও এগিয়ে

সব ধরনের খবর সবার আগে
এবার দেশের জন্য কাজ করতে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র তুলেছেন একঝাঁক শোবিজ তারকা। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২৫৭টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৪৩টি পাচ্ছে দলটি। নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে তারা নির্বাচিত হবেন। ফরম বিক্রির প্রথম দিনই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তা সংগ্রহ করেন সারাহ বেগম কবরী, সুবর্ণা মুস্তাফা, জ্যোতিকা জ্যোতি, আনোয়ারা, ফাল্গুনী হামিদ, দিলারা ইয়াসমিন, তারিন জাহান, শাহনুর ও সুজাতা। আরো যারা মনোনয়ন নিতে যাচ্ছেন গত দুবার সংরক্ষিত আসন থেকে নির্বাচিত তারানা হালিম, শমী কায়সার, তানভীন সুইটিসহ আরো বেশ কয়েকজনের নাম। সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিয়েছেন সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সারাহ বেগম কবরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত...
দায়িত্বশীলদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান- প্রধান মন্ত্রীর

দায়িত্বশীলদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান- প্রধান মন্ত্রীর

সব ধরনের খবর সবার আগে
নিজেদের নয় বরং জনগণের প্রত্যাশা পূরণের জন্য নতুন মন্ত্রিসভাকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মন্ত্রিসভা সততা ও নিষ্ঠার সাথে তাদের কাজ করবে, প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে, এটি সবসময় মনে রাখতে হবে।’ খবর ইউএনবি’র ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়লাভের পর সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। তিনি বলেন, দেশের জনগণের প্রতি আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে, যারা টানা তৃতীয়বার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আমরা এখানে দায়িত্ব পালন করতে এসেছি এবং সততার শক্তি সীমাহীন, আমরা অনেকবার সেটা প্রমাণ করতে পেরেছি,’ বলেন প্রধানমন্ত্রী। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা বলেন, মন্ত্রিপরিষদ আন্তরিকতা ও সততার সাথে কাজ করলে দেশ উন্নত হবে। তি...
ইয়াবাডন বার্মায়া সামশু টেকনাফে বন্ধুক যুদ্ধে নিহত

ইয়াবাডন বার্মায়া সামশু টেকনাফে বন্ধুক যুদ্ধে নিহত

সব ধরনের খবর সবার আগে
সরকারের ঘোষনা অনুযায়ী বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষে আইন শৃংখলা আরো জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আবারো কক্সবাজারের টেকনাফে 'বন্দুকযুদ্ধে' আরেক শীর্ষ ইয়াবা কারবারি নিহত হয়েছে। সোমবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ। তাকে নিয়ে ইয়াবা উদ্ধারের জন্য গেলে এ ঘটনা ঘটে। নিহত মো. শামশুল প্রকাশ বার্মায়া শামশু হ্নীলা পশ্চিম সিকদাপাড়ার মো. হোসেনের ছেলে। শামশু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা মাদক কারবারি এবং তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি। পুলিশে ভাষ্যমতে, রোববার শামশুকে গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে জানায় তার কাছে ইয়াবা মজুদ আছে। পরে রাতে তাকে নিয়ে পুলিশের একটি টিম টেকনাফের দমদমিয়া চেকপোস্টসংলগ্ন কাছাকাছি এলাকায় ইয়াবা উদ্ধারে গেলে শামশুর দলের লোকজন পু...
প্রায় ৬৪ ভাগ অগ্রগতি হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর

প্রায় ৬৪ ভাগ অগ্রগতি হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর

সব ধরনের খবর সবার আগে
বাংলাদেশের সবছেয়ে বড় সেতু স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৬৪ ভাগ এবং এ মাসের শেষ সপ্তাহে জাজিরা প্রান্তে আরও একটি স্প্যান স্থাপন করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রোববার বনানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান। আগামী মাসের মাঝামাঝি সময়ে ট্যানেল বোরিং মেশিনের (টিএমবি) মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে কর্ণফুলী টানেলের খনন কাজ শুরু করা হবে বলেও তিনি জানান। ওবায়দুল কাদের জানান, ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর অগ্রগতি শতকরা ৭৩ ভাগ, নদীশাসন কাজের অগ্রগতি শতকরা ৫০ ভাগ ও মোট ২৬১ টি পাইলের মধ্যে ১৯১টি পাইলের কাজ সম্পাদিত এবং আরও ১৫টি পাইলের আংশিক কাজ শেষ হয়েছে। মোট পিলার ৪২টি, এরমধ্যে ১৬টির কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। ১৫টি পিলারের কাজ চলমান রয়েছে। মোট স্প্যান ৪১টি, ইতোমধ্যে ৬টি স্প্...