Saturday, November 14বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Author: banglarbarta21

বাংলার বার্তা২১ ডট কম. সব খবর সবার আগে। সব খবর সবার আগে আমরাই এগিয়ে।আগামী প্রযম্মকে এগিয়ে নিতে আমাদের প্রয়াস সব সময় অব্যাহত থাকবে। আপনি পাবেন বিশ্ব সংবাদ বাংলার সব খবর আর ভিডিও তো আছেই। প্রতিদিন সব সময় আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা। সুভা কামনা সকলের জন্য।
যুক্তরাষ্টে বাংলাদেশী পিঠা উৎসব পালিত

যুক্তরাষ্টে বাংলাদেশী পিঠা উৎসব পালিত

সব ধরনের খবর সবার আগে
লোকবাংলা আর বাংলার ঐতিহ্য আর সংকৃতি সবই যেন এক সূত্রে গাথা। আর এই ভালবাসা সারাবিশ্বে রয়েছে। তাই বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন ও বিভিন্ন সংস্কৃতির লোকজনের মাঝে ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার লর্টোনে অবস্থিত লরেলহিল এলিমেন্টারি স্কুলে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ফেয়ার ফ্যাক্স কাউন্টির চিফ প্রসিকিউটর রেই মরো ফিতা কেটে অনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শুরু হয়। মেলার প্রধান আকর্ষণ ছিল বিশিষ্ট গায়ক হৃদয় খানের গান। মেট্রো ওয়াশিংটন ডিসি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’ এই মেলার আয়োজন করে। মেলায় বাংলার ঐহিহ্যবাহী তিলের পিঠা, পাটি শাপটা, খেজুর পিঠা, মেড়া পিঠা, মুগপাকন, চিতই, ঝাল পাটি শাপটা, ভাপ পিঠা, সবজির চন্দ্র পুলি, তেলের পিঠা, মুগপাকন, এলেবেলে দুধ চিতই পিঠাসহ ...
বাংলাদেশী চন্দন আমেরীকার সিনেটর হিসেবে সফথ করে ইতিহাস গড়লেন

বাংলাদেশী চন্দন আমেরীকার সিনেটর হিসেবে সফথ করে ইতিহাস গড়লেন

সব ধরনের খবর সবার আগে
বাংলাদেশের নামকে আবারো উজ্জল করল আমেরীকার সিনেটর শেখ রহমান চন্দন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে প্রথম বাংলাদেশি-আমেরিকান ও মুসলিম সিনেটর হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান চন্দন। সোমবার জর্জিয়ার জেনারেল অ্যাসেম্বলিতে শপথ নেন তিনি। জর্জিয়ার স্টেট অ্যাসেম্বলিতে শেখ রহমান শুধু প্রথম মুসলিম সিনেটরই নন, ইউনাইটেড স্টেট অব আমেরিকার কোনও স্টেট থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশি স্টেট সিনেটরও তিনি । সোমবার সকালে অন্য সিনেটরদের সাথে ঐতিহ্য অনুযায়ী শপথ নেওয়ার পর কোরআন শরিফ নিয়ে শপথ নেন জর্জিয়ার প্রথম এই মুসলিম সিনেটর। আমেরিকার কোনও স্টেটের সর্বোচ্চ আইন পরিষদ সদস্য (স্টেট সিনেটর) হয়ে প্রথম বাংলাদেশি হিসেবে আমেরিকার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়ার পথে জর্জিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৫ নির্বাচনী এলাকা থেকে মিডটার্ম ইলেকেশনে নির্বাচিত হন মুক্তিযোদ্ধা বাবার সন্তান নজিবুর...
ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকি পুত্র সন্তানের মা হলেন

ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকি পুত্র সন্তানের মা হলেন

সব ধরনের খবর সবার আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক এবার ছেলের মা হলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার কিছুক্ষণ আগে হ্যাম্পস্টিডের রয়্যাল ফ্রি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন টিউলিপ। নবজাতকের নাম রাখা হয়েছে রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি। খবর বাসসের বৃহস্পতিবার সকালে রয়্যাল ফ্রি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেয়ার পর হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের এমপি টিউলিপ সিদ্দিক ও তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সি হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা রয়্যাল ফ্রি হাসপাতালের চিকিৎসক, নার্স, ধাত্রী ও অন্যান্য কর্মীদের চমৎকার কাজ এবং আমাদের সন্তানকে সুন্দরভাবে দেখাশোনা করার জন্য তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।’ এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মের নেতৃত্বাধীন সরকারের বেক্সিট ইস্যুতে ভো...
জনপ্রিয় ফুটবল তারকা কায়সার হামিদকে কারাগারে প্রেরন

জনপ্রিয় ফুটবল তারকা কায়সার হামিদকে কারাগারে প্রেরন

সব ধরনের খবর সবার আগে
জনপ্রিয় ফুটবল তারকা কায়সার হামিদকে গ্রেফতার করেছে আইন শৃংখলা রক্সাকারী বাহিনী। মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার সাবেক ফুটবলার কায়সার হামিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক শামছুদ্দিন। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রোববার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে। সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী সমকালকে জানান, নিউ ওয়ে সোসাইটি লিমিটেড নামে কায়সার হামিদের একটি এমএলএম কোম্পানি ছিল। ও...