Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Author: banglarbarta21

বাংলার বার্তা২১ ডট কম. সব খবর সবার আগে। সব খবর সবার আগে আমরাই এগিয়ে।আগামী প্রযম্মকে এগিয়ে নিতে আমাদের প্রয়াস সব সময় অব্যাহত থাকবে। আপনি পাবেন বিশ্ব সংবাদ বাংলার সব খবর আর ভিডিও তো আছেই। প্রতিদিন সব সময় আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা। সুভা কামনা সকলের জন্য।
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন

অনলাইন নিউজ, অপরাধ জগত, জাতীয়
বাংলাদেশ নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাত ৯টা ১৫ মিনিটে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আরো জানতে ক্লিক করুন: চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন খালেদা জিয়া প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এসআরও নম্বর ১৩৭-আইন/২০২৫ (তারিখ: ১২ মে ২০২৫) অনুসারে, সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১)-এর আওতায় সরকার একটি আদেশ জারি করেছে। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সবধরনের প্রচারণা, প্রকাশনা, মিছিল, সভা-সমাবেশ, এবং যেকোনো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ থাকবে। ...
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম গ্রেফতার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম গ্রেফতার

অনলাইন নিউজ, জাতীয়
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আরো পড়ুন: মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। আরো পড়ুন: আবারো পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আত্মসমর্পণ করবেন আজ উল্লেখ্য, মমতাজ বেগম ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসন...
*চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন খালেদা জিয়া*

*চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন খালেদা জিয়া*

অনলাইন নিউজ, জাতীয়
লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর আজ (সোমবার) রাত ৯টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরছেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাত ৯টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। আরো জানতে পড়ুন : *আওয়ামী লীগের বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি* এর আগে লন্ডনের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে খালেদা জিয়া তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, গাড়িটি তারেক রহমান নিজে চালাচ্ছিলেন। গাড়ির সামনের আসনে ছিলেন খালেদা জিয়া, পেছনে ছিলেন তার দুই পুত্রবধূ — জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। আরো জানতে পড়ুন : মার্কিন এনজিএসও সেবাদ...
*আওয়ামী লীগের বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি*

*আওয়ামী লীগের বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি*

অনলাইন নিউজ, জাতীয়, সারাদেশ
আওয়ামী লীগের বিচার ও কাঠামোগত সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট সংলগ্ন এলাকায় আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তারা। আরো জানতে পড়ুন : মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা সমাবেশে এনসিপির ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ‘গড়িমসি’ চলছে। অথচ গত বছরের ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তারা। দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ গণহত্যার মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে। তাদের নিষিদ্ধ করার বিষয়ে দ্বিধাগ্রস্ত হ...