
মাহমুদুল হাছান, চট্টগ্রাম প্রতিনিধি: শিঘ্রই ২৬ হাজার গ্রাহক পাচ্ছে গ্যাস সংযোগ। গত কয়েক বছর আগে সংযোগের জন্য টাকা জমাদানকারী চট্টগ্রামের আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এলএনজির (লিকুইড ন্যাচারাল গ্যাস) মাধ্যমে চট্টগ্রামে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় অবিলম্বে বিষয়টি সুরাহা হতে পারে বলে জ¦ালানী মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। চট্টগ্রামের কয়েকজন সংসদ সদস্য এবং চিটাগং চেম্বার অব কমার্স সভাপতি অর্থ জমা দানকারী অপেক্ষমাণ আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ প্রদানের জন্য সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সরকারের সংশ্লিষ্ট সংস্থা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সমাধানের উদ্যোগ নিচ্ছে বলে জ¦ালানী মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রায় ২৬ হাজার আবাসিক গ্রাহক গ্যাস সংযোগের জন্য একশ কোটিরও অধিক টাকা জমা দিয়ে ৪ বছর ধরে অপেক্ষা করছেন। আবাসিক গ্রাহকরা জানান, ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৯ হাজার ৬শ গ্রাহক গ্যাসের জন্য সিকিউরিটি ও সংযোগ ফি জমা দিয়ে সিরিয়াল নম্বর পর্যন্ত পেয়ে যান। এছাড়া আরো ৫ হাজার গ্রাহক একইভাবে সিকিউরিটি ও সংযোগের টাকা জমা দিয়ে সিরিয়াল নম্বরের জন্য অপেক্ষমাণ ছিলেন। চুলার সংখ্যা অনুসারে গ্রাহকগণ ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা কর্ণফুলী গ্যাসে জমা দিয়েছেন। নগরীতে রোড কাটিংয়ের অনুমতির জন্য প্রত্যেক গ্রাহকের ব্যয় হয়েছে ১০ থেকে ১৫ হাজার টাকা।
নগরীর বাইরে রোড এন্ড হাইওয়েজ এবং স্থানীয় সরকারের অনুমতি নিতে ব্যয় হয়েছে ১৫ থেকে ২০ হাজার টাকা। ইন্টারন্যাল ওয়ারিংয়ে ব্যয় হয়েছে ১০ হাজার টাকা। এরপর ঠিকাদারকে দিতে হয়েছে অগ্রিম। একজন গ্রাহকের গড়ে ব্যয় হয়েছে ৫০ হাজার টাকা। মোট ২৫ হাজার ৬শ গ্রাহকের ব্যয় হয়েছে ১২৮ কোটি টাকা। তন্মধ্যে শুধু কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে জমা রয়েছে ৫০ কোটি টাকার অধিক। কিন্তু ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সরকার আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেয়।
এদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার কাস্টমার ম্যান্টেনেন্স অনুপম দত্ত জানান, বর্তমানে চট্টগ্রামে গ্যাসের কোন সমস্যা নেই। এলএনজি সরবরাহ পাওয়া যাচ্ছে দৈনিক গড়ে ৩২০ মিলিয়ন ঘনফুট। দুই চুলার ২০ হাজার আবাসিক গ্রাহকের জন্য দৈনিক আড়াই মিলিয়ন ঘন ফুট গ্যাস প্রয়োজন। এই হিসাবে ২৬ হাজার গ্রাহকের জন্য খুব বেশি গ্যাসের প্রয়োজন নেই।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহমদ বলেন, রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, চন্দনাইশ থেকে নির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম এবং চিটাগং চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুল আলম অপেক্ষমাণ আবাসিক গ্রাহককে গ্যাস সংযোগ দেয়ার জন্য পেট্রোবাংলার চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন। পেট্রোবাংলার চেয়ারম্যানও অতি শীঘ্রই বিষয়টি সুরাহা হয়ে যাবে বলে তাঁদের আশা প্রদান করেছেন।
এব্যাপারে জ্বালানী মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। আশা করি অবিলম্বে গ্যাস সংযোগের বিষয়টি সরকার দেখবেন বলে জানান তিনি।

