
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ৯টি সাধারণ ও দুটি মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
Thank you for reading this post, don't forget to subscribe!আরো খবর জানতে ক্লিক করুন : এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনে আমুল পরিবর্তন, নেতৃত্বে পবিবর্তন
অন্যদিকে বিগত বছরের চেয়ে এবারো পাসের হার কমেছে। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসেবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
এবারের এইসএসসি পরীক্ষায় মূল পরিসংখ্যান দেখে নিন
+ মোট পরীক্ষার্থী: ১২ লাখ ৭০,৫৮৩ জন
+ উত্তীর্ণ শিক্ষার্থী: ৬ লাখ ৪৬,৬৮৫ জন
+ গড় পাসের হার: ৫২.১২ শতাংশ (গত বছর ছিল ৫৮.৮৩ শতাংশ; কমেছে ৬.৭১ শতাংশ)
+ জিপিএ-৫ পেয়েছেন: ৪০,০৮৪ জন
জানা গেছে এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
আরো খবর জানতে ক্লিক করুন : ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনায় তদন্ত করছে পুলিশ
এইচএসসি ফল প্রকাশের জন্য শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার কিছু আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এইচএসসি পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে।
কিছু কলেজের দুই বছরে ধারাবাহিক পতন
খোজ নিয়ে জানা গেছে এবারও টানা দ্বিতীয় বছর পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছর জিপিএ-৫ নেমে আসে ৬৯ হাজার ৯৭ জনে। এবার তা আরো প্রায় ২৯ হাজার কমেছে। দুই বছরে জিপিএ-৫ কমেছে প্রায় তিন-চতুর্থাংশ।
পূর্বের সিস্টেম থেকে এবারই প্রথম ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই, শেষ হয় ৮ আগস্ট। তবে, বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা পিছিয়ে যায়। ফলে সেখানে লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
আরো খবর জানতে ক্লিক করুন : রহস্যঘেরা বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু
এইচএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
শিক্ষার্থী যে বোর্ডের অধিনে পরিক্ষা দিয়েছিল সে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (educationboardresults.gov.bd ও eduboardresults.gov.bd), এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসে ফল জানা যাবে।
এছাড়াও এসএমএসের নম্বর এবার বদলেছে। লিখতে হবে HSC, স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস, রোল নম্বর, স্পেস, পরীক্ষার বছর। যেমন HSC Dha 123456 2026। এরপর পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
শিক্ষা বোর্ডের মাধ্যমে জানা যায় অকৃতকার্য ছাত্রছাত্রীরা রেজাল্ট পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত।

