Monday, June 22বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

কিশোরীকে গণধর্ষন করল প্রেমীকা ও তার দলবল

এত আইনের পরও সংশোধন হয়না আবারো গঠলো গণধর্ষনের ঘটনা। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরী কীর্তন শিল্পীকে (১৫) গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর ওই কিশোরীকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার পীরারবাড়ি গ্রামের মৃত পরিক্ষিত মল্লিকের ছেলে পরিমল মল্লিক (২২) ও গুরুদাস মল্লিকের ছেলে কালু মল্লিক (১৯) এ ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ওই কিশোরী ও তার পরিবার।

নির্যাতনের শিকার কিশোরীর বাবা দুর্ঘটনায় পঙ্গু সবজি ব্যবসায়ী জানান, তার মেয়ে খুলনার একটি কীর্তনের দলের শিল্পী। দুই দিন আগে তিন দিনের ছুটিতে বাড়ি আসে সে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে পরিমল ও কালু তার মেয়ের মুখ বেঁধে টেনে হেচড়ে পুকুর পাড়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

তিনি বলেন, সেখান থেকে কৌশলে আমার বড় মেয়েকে ফোন দিয়ে ঘটনার কথা জানাতেই ওরা ফোন কেড়ে নেয় ও মারপিট করে। আমার মেয়ে অজ্ঞান হয়ে গেলে তাকে ফেলে রেখে বখাটেরা পালিয়ে যায়। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

কীর্তন শিল্পীর মা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে পরিমল ও কালু ধর্ষণ করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নির্যাতনের শিকার ওই কিশোরী বলেন, বেশ কিছুদিন আগে থেকে পরিমল মল্লিক তার পরিচয় গোপন করে ফোনে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আমি সাড়া দেইনি। পরে পরিমলের পরিচয় পাওয়ার পর আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করি। তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিশোধ নিতে পরিমল ও তার সহযোগী কালু আমাকে ধর্ষণ করেছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। আলামত সংগ্রহ করে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শারীরিক পরীক্ষা শেষেই বলা যাবে সে ধর্ষিত হয়েছে কি না।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, বিষয়টি এখনও আমি জানিনা। কেউ অভিযোগ নিয়ে আসলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে আর কত ধর্ষিত হবে। শিশু ধর্ষন আইন মৃতু্্যদন্ড কার্যকর করলেও বড়দের ধর্ষনের আইন তো আছেই কিন্তু কার্যকর নেই বললেই চলে।
সূত্র: সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *