Friday, June 12বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

শিক্ষার্থী মিত্যুকে কেন্দ্র করে ৩৫ কলেজের শিক্ষার্থীদের মাঝে ব্যপক সংঘর্ষ ও ভাংচুর

ডেমরার মাহবুবুর রহমান কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ, নটরডেম কলেজসহ ৩৫ টি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজেও হামলা চালায়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

২৪-১২-২০২৪ রবিবার দুপুরে যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীরা প্রথমে সোহরাওয়ার্দী কলেজে হামলা চালিয়েছে বলে জানা গেছে।
হামলায় সোহরাওয়ার্দী কলেজের অ্যাম্বুলেন্স, প্রাইভেট কারসহ ৫টি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামাল লুট করা হয় বলে কলেজ সূত্র জানায়।

আরো জানতে পড়ুন :এক মেয়ের দুই স্বামী দুজনকেই দেন নারিত্বের স্বাধ

হামলায় অংশগ্রহনকারীরা জানায়, পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ওই হাসপাতালের সামনে বুধবার থেকে বিক্ষোভ করছিল ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা। কিন্তু, কবি নজরুল ও সোহরাওয়াদী কলেজের শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভরতদের ওপর হামলা করে।

অতর্কিত এই হামলার প্রতিবাদে আজ দুপুরে ডিএমআরসি কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, নটরডেম কলেজসহ ঢাকার বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা করে। পরে উভয় পক্ষের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো জানতে পড়ুন :অবৈধ অটো রিক্সায় আবারো ঝরে গেল মেধাবী তাজা প্রান রাচির

যাত্রবাড়ীতে বিক্ষোভকারী চলাকালে এক শিক্ষার্থী বলেন আজ সকালে ডিএমআরসি ও আশেপাশের কলেজগুলো ন্যাশনাল মেডিক্যালের সামনে বিক্ষোভ করতে গেলে কবি নজরুলের শিক্ষার্থীরা হামলা চালায়। পরে আমরা সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের হামলার জবাবে তাদের প্রতিহত করি। হামলায় এখন পর্যন্ত আমাদের প্রায় ২৫-৩০ জন আহত হয়েছে।’

এদিকে শহিদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, ‘আজ পরীক্ষা ছিল। গতকাল রাতে ডিএমআরসি কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি। তারা বলেছিল যে, শিক্ষকদের সঙ্গে কথা বলেছে, অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন, কিছু হবে না। কিন্তু আজ দুপুর সোয়া ১টায় কিছু বোঝার আগেই সিসিটিভিতে দেখি প্রচুর ছেলেমেয়ে এসেছে। গেট ভেঙে ঢুকেছে। ইচ্ছামতো ভাঙচুর করেছে, গাড়ি ভাঙচুর করেছে। গ্যাস লাইন ছিড়ে দিয়েছে। আতংকে ছাত্রছাত্রীরা এদিক ওদিক ছুটোছুটি শুরু করে।

আরো জানতে পড়ুন :আ ক ম বাহাউদ্দিন বাহারের দুর্নিতি শতকোটি টাকার জমিতে বহুতল হাতিয়ে নিয়েছেন কয়েকশ কোটি টাকা

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ন্যাশনাল মেডিক্যালে চিকিৎসাধীন ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে দুপুর থেকে এ ঘটনা ঘটেছে। পুলিশ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আপাতত ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে। তবে শিক্ষার্থীর মিত্যুতে এখনো কোন আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়নি এবং কি কারনে মারা গেছে তাও নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে একটি তদন্ত কমিটি হওয়ার সিদ্ধান্ত হচ্ছে বলে জানান ডিএমপি উপকমিশনার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *