Monday, June 22বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

প্রেম করার জন্য এখন থেকে ছুটি পাবেন নারী কর্মীরা

শাকিল আহমেদ, বার্তা প্রতিনিধি: মেয়েদের যেমন মাতৃকালী ছুটি ঠিক তেমনী ভাবে এখন থেকে প্রেম করার জন্য ছুটি পাবেন নারী চাকরিজীবীরা। বিশ্বাস হচ্ছে না তো! কিন্তু এটাই সত্য। এমন নিয়মই চালু করেছে দু’টি সংস্থা। তারা তাদের সংস্থার নারীকর্মীদের প্রেম করার সময় দিচ্ছে। এ জন্য তারা ইতোমধ্যে চালু করেছে ডেটিং লিভ।

Thank you for reading this post, don't forget to subscribe!

কেন এমন সিদ্ধান্ত নিল ওই দুই সংস্থা, তার ব্যাখাও মিলেছে। তারা জানিয়েছে, কাজের চাপে নারী কর্মীরা প্রেম করার সময় পাচ্ছেন না। ফলে তাদের ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি হচ্ছে। এর প্রভাব পড়ছে কাজে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই সংস্থা দু’টির ধারণা, ডেটিং লিভে গেলে মহিলা কর্মীদের মন ভালো হবে। তারা ছুটি থেকে ফিরে নতুন উদ্যমে কাজ করতে পারবেন।

তবে দু’টি শর্ত আরোপ করা হয়েছে ডেটিং লিভের উপর। প্রথম বছরে ৮টির বেশি ডেটিং লিভ নেওয়া যাবে না। আর দ্বিতীয়ত এই লিভ পাওয়ার জন্য বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে। ২০ থেকে ৩০ বছরের মধ্যে যাদের বয়স, কেবল তারাই ডেটিং লিভ পাবেন।

এই ছুটি যে দু’টি সংস্থা চালু করেছে, সেগুলো চিনের জিয়াং শহরে অবস্থিত। সংস্থা দুটির নাম হচ্ছে হ্যাংঝু শংচেঙ্গ পারফম্যান্স ও হ্যাংঝু শংচেঙ্গ টুরিজম ম্যানেজমেন্ট। আপাতত সেখানকার কর্মীরাই এই সুবিধা পাচ্ছেন। সূত্র: দ্য টেলিগ্রাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *